মহাপঞ্চমীতে লজ্জার হার নাইটদের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মহাপঞ্চমীতে লজ্জার হার নাইটদের। ২০২০ আইপিএল এ এখন পর্যন্ত সব চেয়ে কম রানের স্কোর করে লজ্জার দৃষ্টান্ত স্থাপন করল নাইট বাহিনী। স্কোরবোর্ডে ১০০ রানও ওঠেনি। তখনই আগাম আন্দাজ করা গিয়েছিল মিরাক্যাল কিছু না হলে ম্যাচ সহজেই জিতবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুনঃ সংক্রমণের সর্বকালীন রেকর্ড রাজ্যে। মহাপঞ্চমীর দিন করোনা আক্রান্ত ৪০৬৯!

৮৪ রানের পুঁজি নিয়ে যে এই ফরম্যাটের ক্রিকেটে বিরাট লড়াই করা যায় না  তার দেওয়াল লেখন ছিল স্পষ্ট। আর বাস্তবে তার অন্যথা হল না।  এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেন মর্গ্যান। কিন্তু শুরুতেই কেকেআরকে জোড়া ধাক্কা দেন এদিনই দলে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজ।

ম্যাচের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই মেডেন দিয়ে আউট করেন রাহুল ত্রিপাঠি এবং নীতিশ রানাকে। আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিরাজ। এরপর দ্রুত ফিরে যান গিল (‌১), টম ব্যান্টন (১০‌), দীনেশ কার্তিকরা (৪‌)। মর্গ্যান (৩০‌), কুলদীপ (‌১২)‌ এবং ফার্গুসেনর (‌১৯*‌)‌ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ‌আট উইকেটের বিনিময়ে মাত্র ৮৪ রানই করতে সক্ষম হয় কেকেআর। 

মহাপঞ্চমীতে লজ্জার হার নাইটদের। এই রান তাড়া করতে যে বিরাটদের  বিশেষ বেগ পেতে হবে না তা আগেই বোঝা গিয়েছিল। মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নিল তারা। এই জয়ের সঙ্গে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল ব্যাঙ্গালোর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন