নজরবন্দি ব্যুরো: প্রতীক্ষার অবসান, ৯ ই এপ্রিল থেকে শুরু হচ্ছে মেগা ইভেন্ট আইপিএল। অবশেষে স্থির হল দিনক্ষণ। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৩০ সে মে পর্যন্ত. ওইদিন অনুষ্ঠিত হবে ফাইনাল। এক সর্বভারতীয় চ্যানেল সূত্রে খবর করোনার কারণে ভারতের মোট ৬ টি জায়গায় অনুষ্ঠিত হবে আইপিএল। এই জায়গাগুলি হল কলকাতা, মুম্বই, দিল্লী, চেন্নাই, বেঙ্গালুরু ও আমেদাবাদ।
আরও পড়ুনঃ প্রতীক্ষার অবসান, ৯ ই এপ্রিল থেকে শুরু হচ্ছে মেগা ইভেন্ট আইপিএল।
এই ৬ টি কেন্দ্রে জৈব সুরক্ষা বলয় বায়ো বাবল এর মধ্যে মোট ৫২ দিনে অনুষ্ঠিত হবে ৬০ টি ম্যাচ। প্রসঙ্গত গতবছর করোনার কারণে স্থগিত হয় আইপিএল। পরে আরবে ফাঁকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় আইপিএল। ফলে লাভের মুখ কম দেখে ভারতীয় বোর্ড। তাই এবার দেশে আইপিএল করার জন্য প্রথম থেকেই বদ্ধপরিকর ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এর নেতৃত্বাধীন বিসিসিআই।
তাই এবার যে আইপিএল ভারতে হবে তা বোঝাই যাচ্ছিল। দিনক্ষণ ঘোষণার পর বোর্ড এখন সুষ্ঠুভাবে টুর্নামেন্ট পরিচালনার পরিকল্পনা শুরু করে দিয়েছে। এখন খেলাপ্রেমিরা অপেক্ষায় এপ্রিল মাসের। মেগা টি ২০ ইভেন্টের ঢাকে কাঠি পড়ার। এবারের আইপিএলে প্রথমে দুটি দল বাড়ানোর কথা ভাবা হচ্ছিল। তবে এত কম সময়ের মধ্যে এবার আর দুটি দল যোগ না করে পুরনো আটটি দলেরই খেলা হতে চলেছে।
প্রতীক্ষার অবসান, ৯ ই এপ্রিল থেকে শুরু হচ্ছে মেগা ইভেন্ট আইপিএল। তবে পরবর্তী আইপিএলে মোট ১০ টি দলের হবে বলেই সূত্রের খবর। তবে আপাতত সবাই আইপিএলের চতুর্দশ সংসকরনের অপেক্ষায়।








