টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ৮ মার্চ, আর তার ঠিক ২০ দিন পর শুরু হওয়ার কথা আইপিএল। কিন্তু মাঠের লড়াইয়ের বাইরে এবার বড় প্রশ্ন উঠে যাচ্ছে আকাশপথ ঘিরে। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিরতার জেরে দুবাই, দোহা, রিয়াধ, বাহরিন ও কুয়েতের একাধিক রুটে উড়ান স্থগিত হওয়ায় বিদেশি ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের ভারতে পৌঁছনো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফলে ২৮ মার্চ থেকে শুরু হতে চলা Indian Premier League-এর প্রস্তুতিতে ধাক্কার আশঙ্কা করছেন ফ্র্যাঞ্চাইজ়িগুলি।
এই বিষয়ে আরও খবর
১০০তম ম্যাচের আগে শামিকে নিয়ে বড় মন্তব্য ঈশানের, ‘এখনও ভারতীয় দলে ফেরার খিদে রয়েছে ওর’
ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চান অনয়া! বিগ ব্যাশে সুযোগ পেয়ে স্বপ্নের কথা জানালেন সঞ্জয় বাঙ্গারের কন্যা



