নজরবন্দি ব্যুরোঃ আজ সকাল থেকেই শীতকালীন অধিবেশনের দিকে নজর ছিল গোটা দেশের। যেখানে শুরু থেকেই সংসদদের হইহট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা সংসদ। যারফলে সকালের পরে দুপুর ১২ পর্যন্ত স্থগিত রাখা হয় গোটা অধিবেশন। তবে এরপরেই সমস্ত হইহট্টগোলের মধ্যে থেকেই পাশ হয় কৃষিবিল প্রত্যাহার আইন।
আরও পড়ুনঃ Srabanti: শ্রাবন্তীর বক্তব্যে মমতা উবাচ, মাস শেষের আগেই ফুলবদল অভিনেত্রীর?


তবে এসবের মাঝেই আজ ফের নেটমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে নেটাগরিকদের কাছে ট্রোলের শিকার হন শশী থারুর। আজ দিল্লিতে যাদবপুরের সাংসদ মিমি, ও বসিরহাটের সাংসদ নুসরত সহ বরামতির সাংসদ সুপ্রিয়া সুলে, পাতিয়ালার প্রনীত কৌর, চেন্নাইয়ের থামিঝাচি থাঙ্গাপাণ্ডিয়ান এবং এস জ্যোথিমনির সঙ্গে একটি সেলফি তোলেন শশী থারুর।
এরপরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে সেই ছবিটি আপলোড করে তিনি লেখেন, “কে বলেছে লোকসভা কাজের জায়গা হিসাবে আকর্ষণীয় নয়?” যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে ওঠে নেটদুনিয়ায়।
আকর্ষণীয় লোকসভা, ট্রোলড শশী থারুর

অনেকেই সেখানে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে লেখেন, অবিলম্বে এই রকম মন্তব্যের জন্য শাস্তি পাওয়া উচিত শশী থারুরের। আবার অনেকেই বলেছেন মহিলাদের অপমান করার দায়ে বড়সড় শাস্তি পাওয়া উচিত তাঁর। যদিও শেষ পর্যন্ত সমস্ত বিতর্ক উস্কে দিয়ে তিনি বলেন মূলত মজার ছলেই এমন মন্তব্য করেছেন।









