মেলবোর্নে গান্ধী অবমাননা, ভাঙা হল মূর্তি, নিন্দার ঝড় বিশ্ব জুড়ে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর উৎযাপন কে ঘিরে অজি সরকার কে মহাত্মা গান্ধীর একটি ব্রোঞ্জ মূর্তি প্রদান করেছিল ভারত সরকার। যা পরম আনন্দের সাথে গ্রহন করেছিল অস্ট্রেলিয়ান সরকারের মুখপাত্র। এবার সেই মূর্তি কে ঘিরেই প্রকাশ্যে আসল এক নিন্দনীয় চিত্র। যা দেখে সমালোচনায় মুখর হয়েছে গোটা বিশ্বের নেটিজেনরা।

আরও পড়ুনঃ Kolkata Metro: ফের টোকেন চালু মেট্রোতে? কি জানালো মেট্রো কর্তৃপক্ষ

সেবার ভারত সরকারের তরফ থেকে উপহার পাওয়া সেই মূর্তিটি কে মেলবোর্নের অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারের প্রাঙ্গনে প্রথম দিকে বসিয়ে যথেষ্ট যত্ন করা হলেও এবার গলা কাটা অবস্থায় দেখা গেল এই মূর্তি কে। জানা গিয়েছে , দিন কয়েক আগেই অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন নিজে উপস্থিত থেকে ওই গান্ধী মূর্তির  উন্মোচন ঘটিয়েছিলেন। পাশাপাশি সেখানে নাকি উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ভারতের কনসাল জেমালের রাজ কুমার কে।

তবে সদ্য ঘটে যাওয়া এই পরিস্থিতির কথা অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর  কানে জেতেই নিন্দায় সরব হয়ে ওঠেন তিনি। অজি প্রধানমন্ত্রী বলেন,” অস্ট্রেলিয়ার মতো একটি দেশ, যা বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন দেশের মানুষকে একসঙ্গে নিয়ে চলার দিক থেকে বিশ্বের সবথেকে সফল বহুসাংস্কৃতিক দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে, এমন একটি দেশে কোনওরকম সাংস্কৃতিক স্মৃতিসৌধের উপর হামলা মেনে নেওয়া হবে না।”

মেলবোর্নে গান্ধী অবমাননা, ভাঙা হল মূর্তি, নিন্দার সরব প্রবাসী ভারতীয়রা 

মেলবোর্নে গান্ধী অবমাননা, ভাঙা হল মূর্তি, নিন্দার ঝড় বিশ্ব জুড়ে
মেলবোর্নে গান্ধী অবমাননা, ভাঙা হল মূর্তি, নিন্দার ঝড় বিশ্ব জুড়ে

পাশাপাশি তিনি আরও বলেন, যে বা যারা এইসবের জন্য দায়ী তাঁদের কে খুঁজে বের করার কাজ শুরু হয়েছে। তবে তারা অস্ট্রেলিয়-ভারতীয় সম্প্রদায়ের প্রতি যে চরম অসম্মান দেখিয়েছে  এর জন্য লজ্জিত হওয়া উচিত। তবে সেখানকার ভিক্টোরিয়া পুলিশের তরফ থেকে জানা গিয়েছে , গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে শনিবার বিকেলের মধ্যেই এই লজ্জাজনক কাণ্ড ঘটানো হয়েছে। সেইসঙ্গে এই কাজ করার জন্য বিশেষ কিছু পাওয়ার টুল ব্যবহার করা হয়েছে।

মেলবোর্নে গান্ধী অবমাননা, ভাঙা হল মূর্তি, নিন্দার ঝড় বিশ্ব জুড়ে
মেলবোর্নে গান্ধী অবমাননা, ভাঙা হল মূর্তি, নিন্দার ঝড় বিশ্ব জুড়ে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত