Prakash Padukone: বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের ‘পোস্টার বয়ের’ আজ জন্মদিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সালটা ১৯৮০। ভারতীয় ব্যাডমিন্টনে এক স্মরণীয় বছর। লন্ডনের ওয়েম্বলি এরিনা। বিশ্ব ব্যাডমিন্টনের সবচেয়ে কুলীন টুর্নামেন্ট, অল ইংল্যান্ড চ্যাম্পিয়শিপের ফাইনাল। একদিকে বিশ্বত্রাস ইন্দোনেশিয়ার লিয়েম সুইং কিং আর তাঁর চ্যালেঞ্জার ভারতের এক সুদর্শন কন্নড় যুবক প্রকাশ পাড়ুকোন।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১০ জুন, জানেন আজকের দিনে কি কি ঘটেছিল?

সেদিন এই দুইয়ের রূদ্ধশ্বাস লড়াইয়ের পর মুকুট উঠেছিল প্রকাশের মাথায়। আর সেদিন জন্ম নিল নতুন এক রূপকথার। কিংকে হারিয়ে শুধু অল ইংল্যান্ডের খেতাবই নয়, ভারতের প্রথম শাটলার হিসেবে বিশ্বের একনম্বর জায়গাটারও দখল নিয়েছিলেন প্রকাশ। সেই সময় বিশ্বের মানচিত্রে হকি ছাড়া ভারতের তেমন পরিচিত ছিল না।

2 11

সেই মিথ ভেঙেছিলেন প্রকাশ। আর এর আগে নান্দু নাটেকরের মতো দু’একজন দাপট দেখালেও আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ব্যাডমিন্টনের পোস্টার বয় কিন্তু ওই একজনই, একামেবাদ্বিতীয়ম প্রকাশ পাড়ুকোন। পরবর্তীকালে তার পথ ধরে উঠে এসেছেন, পুলেল্লা গোঁপীচাঁদ, কিদম্বী শ্রীকান্ত, পারুপল্লী কাশ্যপ, পিভি সিন্ধু, সাইনা নেহওয়ালের মতো অসংখ্য তারকা শাটলার।

3 7
বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের ‘পোস্টার বয়ের’ আজ জন্মদিন

তার এই সাফল্যের জন্য ১৯৮২তে পেয়েছিলেন পদ্মশ্রী। তার আগে ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টের অসাধারণ সব সাফল্যের জন্য দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার। আটাত্তরে কমনওয়েলথ গেমসে সোনা, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপেও দেশকে এনে দিয়েছেন সাফল্য।

বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের ‘পোস্টার বয়ের’ আজ জন্মদিন

1 10
বিশ্ব ব্যাডমিন্টনে ভারতের ‘পোস্টার বয়ের’ আজ জন্মদিন

তবে প্রকাশের বড় কৃতিত্ব ডেনমার্ক ওপেন, স্ক্যান্ডেনেভিয়ান ওপেন, সুইডেন ওপেন, ইংলিশ মাস্টার্সের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে টানা সাফল্য। তার আগে কোনও ভারতীয় এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। আজ সেই প্রকাশ পাড়ুকোনের (জন্ম ১০ জুন ১৯৫৫) জন্মদিন। তাকে মনে করার দিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর