নজরবন্দি ব্যুরোঃ আবারও চরম ভোগান্তির শিকার হতে হল নিত্য যাত্রীদের। শিয়ালদহ লাইনের একাধিক ট্রেন বাতিল করা হল। দেরিতে চলছে অধিকাংশ লোকাল। প্রত্যেকটি ট্রেনই প্রায় ২০-৩০ মিনিট লেট। সপ্তাহান্তের এই ভোগান্তিতে প্রায় নাজেহাল যাত্রীরা।



নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ হয় চলছে। সেই কারনেই বাতিল করা হয়েছে শিয়ালদহ শাখার একাধিক ট্রেন। শুক্রবার রাতেও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছিল, আজ শনিবার আজকেও অবস্থা একই। প্রায় দুইদিন ধরে চরম দুর্ভোগ হচ্ছে এমনটাই অভিযোগ নিত্য যাত্রীদের।

নিত্যযাত্রীর অভিযোগ একেই বহু ট্রেন বাতিল করা হয়েছে তার ওপর সব ট্রেন প্রায় ২০-৪০ মিনিট লেট ফলে ট্রেনে প্রচুর ভিড় হওয়ার কারণে নির্দিষ্ট গন্তব্যে সঠিক সময় যেতে পারছেনা তারা। স্কুল, কলেজ, অফিসে সঠিক সময় পৌছাতে পারছে না ফলে তারা সমস্যায় পড়ছে। অফিস যাত্রীদের অভিযোগ অফিস তো আর এসব অজুহাত শুনবে না ফলে তাদের চাকরি নিয়ে টানাটানি পড়ছে। আর কতদিন এই সমস্যা চলবে তা নিয়ে তারা চিন্তিত।


শিয়ালদহ শাখায় বাতিল একাধিক ট্রেন, কবে মিটবে সমস্যা?

তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আগে থেকেই ট্রেন বাতিলের ঘটনাটি জানিয়েছিলেন। তিনি এও বলেছেন যে নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে নন-ইন্টারলকিংয়ের কাজ করার এটাই মক্ষম সময় কিছুদিন আগেই মাধ্যমিক গেছে আর কিছুদিন পরেই উচ্চমাধ্যামিক তার আগেই কাজটি তিনি শেষ করে ফেলতে চান। যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন ‘আপনাদের ভালোর জন্যই তো কাজ টি করা আপনারা একটু কষ্ট করুন ভবিষ্যতে আপনারাই উপকৃত হবেন।







