Indian Army: স্ত্রীকে খুন করে আত্মঘাতী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, মর্মান্তিক ঘটনা সেনা ছাউনিতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও এক সেনা আধিকারিক খুন করে বসলেন নিজের স্ত্রীকে। এরপর নিজেও আত্মঘাতী হলেন। রবিবার রাতে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে পাঞ্জাবে ফিরোজপুরে। উদ্ধার হয়েছে সুইসাইড নোট। সোমবার ভারতীয় সেনার তরফে এই খবর জানানো হয়েছে।

আরও পড়ুনঃ রাহুলের ভারত জোড়োর প্রশংসায় পঞ্চমুখ শত্রুঘ্ন! ফের দল পরিবর্তনের ইঙ্গিত?

মৃত সেনা লেফটেন্যান্ট কর্নেল ছিলেন বলে জানা গিয়েছে। ফিরোজপুরে কর্মরত ছিলেন তিনি। দম্পতির মধ্যে প্রায়শই অশান্তি হত।সম্পর্কে তৃতীয় ব্যক্তি অথবা পারিবারিক অশান্তির জেরেই স্ত্রীকে মেজাজ হারিয়ে খুন করেন ঐ সেনা।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, মর্মান্তিক ঘটনা সেনা ছাউনিতে
স্ত্রীকে খুন করে আত্মঘাতী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, মর্মান্তিক ঘটনা সেনা ছাউনিতে

সেনা আধিকারিকের ঘর থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে খুনের কথা সুইসাইড নোটে উল্লেখ করেছেন ওই সেনা আধিকারিক। ঘর থেকে দম্পতির দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে বনিবনার অভাব ছিল স্পষ্ট। কারণ জানা গিয়েছে তাঁরা নিয়মিত কাউন্সিলিং করাতেন।

স্ত্রীকে খুন করে আত্মঘাতী ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল, মর্মান্তিক ঘটনা সেনা ছাউনিতে

l106 4541532758964

এই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা ও পাঞ্জাব পুলিশ। সেনাবাহিনীর তরফে, মৃত সেনা আধিকারিকের নাম সামনে আনা হয়নি। বারবার সেনা আধিকারিকদের খুন ও হঠকারী সিদ্ধান্তের ঘটনায় চাঞ্চল্য সেনা শিবিরে। তাছাড়াও চিন্তায় বিশেষজ্ঞরা, কেন বারবার সেনার ছোট থেকে বড় সব পদাধিকারীরা মেজাজ হারাচ্ছেন? ব্যক্তিগত জীবনে অস্ত্রের মাধ্যমে এজাতীয় কাজ করছেন তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন