নজরবন্দি ব্যুরোঃ সেমিফাইনালের টিকিট আগেই পাকা করে ফেলেছিলেন রোহিতরা। রবিবার জিম্বাবয়ের বিরুদ্ধে মানরক্ষার ম্যাচে নেমেছিল মেইন ইন ব্লুজ। সেই মানরক্ষার ম্যাচেও ৭১ রান জয় রোহিতদের। চলতি বিশ্বকাপ পর্ব থেকে বিদায় জিম্বাবয়ের। মেলবোর্ন থেকেই সেমিফাইনালের দিকে এগিয়ে গেল টিম রোহিত।
আরও পড়ুনঃ Shakib Al Hasan: টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকে বিদায় শাকিবের? উত্তর দিলেন নিজেই

এদিন প্রথম ব্যাট করতে নেমে ১৮৬ রানের দীর্ঘ ইনিংস খেলে ভারত। প্রথম দিকে ম্যাচের হাল ধরেছিলেন বিরাট, রাহুল এবং রোহিতরা। বাংলাদেশের পর জিম্বাবয়ের বিরুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেললেন কেএল রাহুল। ইনিংসের শেষের দিকে ম্যাচের মোড় ঘোরাতে শুরু করলেন সূর্যকুমার যাদব। মাত্র ২৫ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস ভারতের জয় একপ্রকার নিশ্চিত করে দেয়।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে ভারতে পেস বোলিংয়ের কাছে মুখ থুবড়ে পড়ে। শেষ মুহুর্তে অশ্বীনের জাদুতে ভেঙে পড়ে জিম্বাবয়ের ব্যাটিং দূর্গ। এই ম্যাচে ৩ টি উইকেট পেয়েছেন অশ্বীন। ২ টি করে উইকেট পেয়েছেন শামি এবং পাণ্ডেয়া। একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শ্বদীপ সিং এবং অক্ষর প্যাটেলরা।
মানরক্ষার ম্যাচেও ৭১ রান জয় রোহিতদের, সেমিফাইনালে বড় চ্যালেঞ্জ

সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবিলা করবে ভারত। এবারের টী-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড। তাঁদের বিরুদ্ধে জয়লাভ এত সহজ হবে না বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একইসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করলে তবেই পাকিস্তানের সঙ্গে ফের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও পাকিস্তানের জয়লাভ অত্যন্ত জরুরী।



