নজরবন্দি ব্যুরো: মাঝে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তার মধ্যেই কোভিড ভ্যাকসিন চলে আসবে দেশে। এমনটাই জানালেন এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। ইতিমধ্যেই অক্সফোর্ডের করোনা টিকা ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছে ব্রিটেন। আর সেই প্রেক্ষিতেই এইমস অধিকর্তা একটি সাক্ষাত্কারে বলেন, ‘এটা শুধু ভারতই নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য খুবই ভাল খবর। ভারতেও এই টিকা তৈরি করছে সিরাম ইনস্টিটিউট।’
আরও পড়ুন: বর্ষশেষের দিনেও ঘাসফুলকে আক্রমণ করতে ছাড়লেন না দিলীপ ।


সেইসঙ্গে ফাইজারের টিকার সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই টিকাকে মজুত রাখলেই চলে। পাশাপাশি পরিবহনেও সমস্যা হবে না। সাধারণ ফ্রিজ ব্যবহার করলেই চলবে। অন্যদিকে ফাইজারের টিকা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করতে হয়।’
দেশে কতদিনের মধ্যে টিকাকরণ শুরু হতে পারে, এবিষয়ে প্রশ্ন করা হলে গুলেরিয়া জানান, ‘ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে যে তথ্য হাতে এসেছে, তার ভিত্তিতেই ছাড়পত্র দেওয়া হয়েছে অক্সফোর্ডের টিকাকে। সিরামের হাতেও ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য রয়েছে। সেই সমস্ত তথ্যই নিয়ন্ত্রক সংস্থাকে দেখানো হলে আমার ধারণা, আর কয়েকদিনের মধ্যে দেশেও এই টিকাকে ছাড়পত্র দেওয়া হবে।’
কয়েকদিনের মধ্যেই করোনা টিকা পাবে ভারত, প্রসঙ্গত, কয়েকদিন আগেই সিরাম-কর্তা আদর পুনাওয়ালা বলেছিলেন যে, ব্রিটেন থেকে খুব শীঘ্রই সুখবর আসতে পারে। ভারতেও কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিনের ছাড়পত্র পাওয়া যেতে পারে বলেও আশা প্রকাশ করেছিলেন তিনি। সিরাম ইনস্টিটিউটের ২০২১-এর মার্চ পর্যন্ত ১০ কোটি ডোজ তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে বলেও তিনি জানিয়েছিলেন।










