বর্ষশেষের দিনেও ঘাসফুলকে আক্রমণ করতে ছাড়লেন না দিলীপ ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাত্র ১ টা দিন, তারপরই নতুন বছরের শুরু। শুভেচ্ছা বিনিময়, আনন্দ সঙ্গে ভুরিভোজ। কিন্তু রাজ্য-রাজনীতিতে গেরুয়া শিবির আর তৃণমূল দু’পক্ষই ভোটাভুটি নিয়ে ব্যস্ত।নির্বাচন যত ইএগিয়ে আসছে, ততই বাড়ছে কথার ঝাঁজ। আর পাল্টা আক্রমণ। এ যেন রোজকার নামচা। প্রায় প্রতিদিনই সকাল বেলা চায়ে পে চর্চায় শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিলীপ ঘোষ।

আরও পড়ুনঃ ফের CBI-এর জালে রাঘববোয়াল, কয়লা-গরু পাচারকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে হানা

বর্ষশেষের দিনেও তার ব্যাতিক্রম হল না। খড়গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। আসন্ন ভোটে জয়ের জন্য আশাপ্রকাশও করলেন তিনি। সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর তৃণমূলের জয়ের নেপথ্যে তাঁর এবং অধিকারী পরিবারের বিশেষ ভূমিকা রয়েছে বলে বারবার দাবি জানিয়েছেন তিনি। তা খণ্ডনও করেছে শাসকদল তৃণমূল। তবে বিজেপির অন্দরে অন্য সুর।

কমপক্ষে দিলীপ ঘোষের কথায় তা স্পষ্ট। শুভেন্দুর কাঁধে ভর করেই আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পার করা কিছুটা সহজসাধ্য হবে বলেই মনে করছেন তিনি। এদিন খড়গপুরে চায়ে পে চর্চায় তাঁর দাবি, “শুভেন্দু অধিকারীও এখন আমাদের দিকে চলে এসেছেন। তাই গঙ্গার এপারের একটিও ভোট তৃণমূল পাবে না।” বর্ষশেষের চায়ে পে চর্চায় শাসকদলের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগেও সুর চড়িয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

তাঁর দাবি, আমফান-সহ একাধিক ক্ষেত্রে কাটমানি ‘হজম’ করেছেন তৃণমূল নেতা-মন্ত্রীরা। যার ফলে বাংলার মানুষ বঞ্চিত হয়েছেন। এমনকী প্রধানমন্ত্রীর জনদরদী একাধিক প্রকল্পকে প্রত্যাখ্যানের মাধ্যমেও বাংলার সরকার কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের সঙ্গে প্রতারণা করেছে বলেও দাবি বিজেপি রাজ্য সভাপতির। এদিনের চায়ে পে চর্চায় আরও একবার সোনার বাংলা গড়ার আহ্বানও জানিয়েছেন বিজেপি সাংসদ।

তাঁর দাবি, রাজনৈতিক ক্ষেত্র হোক কিংবা অন্য কোনও জায়গা ২০২০ সাল সকলেরই কমবেশি খারাপই কেটেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষকে ভাগ্যবদল করতেই হবে। তাই আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে সমর্থন করে তাদের জেতানোর দাবি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। অমিত শাহের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী বিপুল ভোটে বিজেপি জিতবে বলেও আশাবাদী তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর