চন্দ্রযান-৩-এর সাফল্যের পর সূর্যের কক্ষপথেও মহাকাশযান পাঠিয়েছে ইসরো। এবার একইসঙ্গে মঙ্গল ও শুক্র গ্রহেও মহাকাশযান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। একের পর এক মিশনে সাফল্য মিললেও, মহাকাশে এখনও স্পেস স্টেশন নেই ভারতের। মহাশূন্যে আমাদের দেশও কবে স্পেস স্টেশন তৈরি করবে,
আরও পড়ুন: ‘তাপস দা-কে দিয়ে শুরু’, প্রবীণ তৃণমূল নেতাদের দল ছাড়ার জল্পনা উস্কে দিলেন দিলীপ ঘোষ!



এই প্রশ্নই করা হয়েছিল ইসরো প্রধান এস সোমনাথকে। জবাবে তিনি বললেন, “আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যেই ইসরো স্পেস স্টেশন তৈরি করবে।” রাশিয়া, আমেরিকা এবং চিন ছাড়া আর কারো স্পেস স্টেশন নেই। সেই দিক থেকে ভারত চতুর্থ দেশ হিসেবে এই কৃতিত্ব অর্জন করবে।



ভারতের নিজস্ব স্পেস স্টেশনে কী ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে তা নিয়ে কাজ শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা। এই স্পেস স্টেশনটিকে নিম্ন কক্ষপথে অবস্থান করানো হবে। নাম রাখা হবে ‘ভারতীয় অন্তরীক্ষ স্টেশন’। স্পেস স্টেশনের ভিতরে দুই থেকে চার জন নভশ্চরের থাকার ব্যবস্থা করা হবে।
এবার মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ভারত, জানালেন ইসরোর প্রধান

উল্লেখ্য, এর আগে ইসরোর প্রাক্তন প্রধান কে শিবনও জানিয়েছিলেন, ইসরো নিজস্ব একটি স্পেস স্টেশন তৈরির পরিকল্পনা করছে। আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকে আলাদাভাবে কাজ করবে ভারতের এই স্পেস স্টেশন। যেহেতু একক প্রচেষ্টায় এই স্পেস স্টেশন তৈরি করা হবে, তাই আকারে তা আন্তর্জাতিক স্পেস স্টেশনের থেকে ছোট হবে।







