India-China: চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি, কড়া নজর রাখছে বায়ুসেনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ লাদাখের পর অরুণাচলে মুখোমুখি ভারত চিন। আহত দুই পক্ষের ৩০ জন। সীমান্ত অতিক্রম করে চিনের হামলা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। দুই দেশের মধ্যে গরমাগরম পরিস্থিতির মাঝেই আকাশপথে নজরদারি শুরু করল ভারত। সূত্রের খবর, চলতি সপ্তাহে চিনের তরফে দুই থেকে তিনবার বায়ুসেনার টহলদারি নজরে এসেছে। এরপরেই হামলা চালানো হয়েছে ভারতের ওপরে। তাই এখন চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি দিচ্ছে ভারত।

আরও পড়ুনঃ Bagtui: সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের সামনে গ্রামবাসীদের বিক্ষোভ, রয়েছে মৃত লালন শেখের পরিবার

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন তাংওয়াং এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা লাল ফৌজের৷ কমপক্ষে ৩০ জনের আহত হওয়ার খবর জানা গেছে৷ সূত্রের খবর, চিনা ফৌজ সীমান্ত পেরিয়ে হামলা করতে এলেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।

চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি, উত্তপ্ত সংসদ 
চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি, উত্তপ্ত সংসদ

২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখের গালওয়ানে হামলা চালায় চিনা ফৌজ। তাপর থেকে অরুণাচলের ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছেন প্রতিরক্ষা মন্ত্রক। আজই সংসদে এবিষয়ে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারত-চিন সংঘর্ষ নিয়ে সরকারের বিবৃতি চেয়ে মঙ্গলবার সংসদে মুলতুবি প্রস্তাব দিয়েছেন একাধিক বিরোধী দলের সাংসদ। এমনকি এবিষয়ে তাঁরা সংসদে আলোচনাও চেয়েছেন। বিরোধী দলগুলির তরফে একাধিক মুলতুবি প্রসস্তাব আনা হয়েছে। যা নিয়ে আগামী দিনে উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি।

চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি, উত্তপ্ত সংসদ 

চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি, উত্তপ্ত সংসদ 
চিনা হামলার পরেই আকাশপথে টহলদারি, উত্তপ্ত সংসদ

সূত্রের খবর, এক সপ্তাহ আগেই তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্রায় ৩০০ জন চিনা সেনা হাজির হয়েছিল। এরপর ৯ ডিসেম্বর দুই দেশের সেনা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় দুই পক্ষের বহু জন আহত হয়েছেন। আহত সেনাদের গুয়াহাটি সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন