নজরবন্দি ব্যুরো: শুক্রবার রাতে প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। সেই ঘটনায় এখনও পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। প্রকৃতির রুদ্র রোষে পড়া প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আশ্বাস দিলেন সবরকম সাহায্যের। প্রধানমন্ত্রী মোদী এদিন সকালে এক্স হ্যান্ডেলে লেখেন,
আরও পড়ুন: ভূমিপুত্রদের অগ্রাধিকারের দাবি, ভুটান সীমান্তে সভা বাংলা পক্ষর
“ভূমিকম্প বিধ্বস্ত নেপালে প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। নেপালের ভূমিকম্পে প্রাণ হারানো সকলের জন্য আমরা গভীরভাবে মর্মাহত। সেখানে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত। এই দুঃসময়ে সবরকমভাবে বিপর্যস্ত নেপালের পাশে আছে ভারত। নেপালের মানুষকে সবরকম সহযোগিতা করার জন্য ভারত প্রস্তুত। দুর্গত মানুষদের জন্য আমরা চিন্তিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে যখন শান্তির ঘুমে আচ্ছন্ন ছিল গোটা গ্রাম, তখনই আচমকা নেমে আসে বিপর্যয়। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে পড়তে থাকে একের পর এক বাড়ি। চারপাশ থেকে ভেসে আসে কান্নার রোল। অন্ধকারে ডুবে যায় গোটা গ্রাম। তার মধ্যে রাতভর চলে আত্মীয়-পরিজনের খোঁজ। ৬.৪ মাত্রার ভূমিকম্পে যে ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে নেপাল, সেই ছবিটা স্পষ্ট হয়ে যায় দিনের আলো ফুটতেই।

যে ছবি দেখে গতকাল রাতে ঘুমোতে গিয়েছিল গ্রামবাসী, সেই চেনা চিত্রটাই পাল্টে গিয়েছে। যেন রাতভর কোনও এক দানবের দাপাদাপি চলেছে গ্রাম জুড়ে। এই নিয়ে এক মাসে তিনবার কাঁপল নেপাল। উষ্ণায়নের ফলে বরফ গলায় ভূপৃষ্টে কমছে চাপ, সাগরে বাড়ছে জল।
চিন ভক্ত নেপালের পাশে ভারত, ভূমিকম্পে বিধ্বস্ত প্রতিবেশীকে মোদীর বার্তা

ভর-ভারের বৈষম্যের কারণেই সক্রিয় হয়ে উঠেছে ইন্দো- অস্ট্রেলিয়ান টেকটনিকে প্লেট। আর তার যার জেরেই বার বার কেঁপে উঠছে নেপাল। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে বহু জায়গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তত্পরতায় চলছে উদ্ধারকাজ।



