মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা, দিলেন স্মারকলিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মণিপুর ইস্যুতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। অশান্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি দেখে ফেরার পর ১৬ দলের প্রতিনিধিরা সমস্ত রিপোর্ট দিতে চেয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। সেই মর্মে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছিলেন অধীররঞ্জন চৌধুরী, সুস্মিতা দেবরা।

আরও পড়ুনঃ ফের কড়া অ্যাকশন বোসের, রাজভবনে খুললেন দুর্নীতি দমন শাখা!

সেই আবেদন মঞ্জুর হওয়ার পর INDIA জোটের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সাথে দেখা করে স্মারকলিপি জমা দিলেন। রাষ্ট্রপতির হাতে স্মারকলিপি তুলে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। এছাড়াও এদিন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন শরদ পাওয়ার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, সঞ্জয় রাউত প্রমুখ।

মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা, দিলেন স্মারকলিপি
মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা, দিলেন স্মারকলিপি

বিরোধীদের তরফে দাবি করা হয়েছে, যাতে মণিপুরের অশান্তি থামাতে এবার রাষ্ট্রপকির হস্তক্ষেপের দাবি বিরোধী নেতা নেত্রীদের। উল্লেখ্য, সংসদ থেকে দেশের জাতীয় রাজনীতি, মণিপুরের জাতি দাঙ্গায় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ক্রমাগত সুর চড়া করতে শুরু করেছে বিরোধীরা।

13 1

ইতিমধ্যেই মণিপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ উঠে এসেছে দেশের সুপ্রিম কোর্টের তরফে। মঙ্গলবারই দেশের প্রধান বিটারপতি মণিপুর হিংসা নিয়ে তদন্তের গতিকে ‘অলস’ বলে আখ্যা দিয়েছেন। প্রধান বিচারপতি বলেছেন, উল্লেখযোগ্যভাবে ধীর গতিতে চলছে তদন্ত।

মণিপুর ইস্যুতে রাষ্ট্রপতির দ্বারস্থ ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা, দিলেন স্মারকলিপি

14 1

উল্লেখ্য, এদিন রাজ্যসভার সাংসদ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব রাষ্ট্রপতির কাছে আরজি জানিয়েছেন, মণিপুরের দুই ভিন্ন সম্প্রদায়ের দু’জন সাহসী মহিলাকে (রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত) রাজ্যসভায় পাঠানো হোক। মণিপুরের মহিলাদের উপর সংঘটিত গুরুতর ক্ষতি সংশোধন করার জন্য একটি ছোট ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপের কথা বলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত