COVID-19: ফের বাড়ছে করোনার আতঙ্ক, দেশের পাশাপাশি রাজ্যেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন করে বাড়ছে করোনা! দেশজুড়ে প্রতিদিনই দৈনিক সংক্রমণ ১০ হাজার ছাড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, দেশের পাশাপাশি রাজ্যেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী! অন্যদিকে, দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও! আর যার ফলেই নতুন করে চিন্তার ভাঁজ পরেছে প্রশাসনের কপালে! এপ্রসঙ্গে বিশেষজ্ঞদের দাবি, নয়া ভ্যারিয়েন্টের জেরেই বাড়ছে করোনা। আর এই রকম করোনার দাপট থাকলে আগামিদিনে সংক্রমণ আরও বাড়বে বলেই আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: তীব্র গরমে মিলবে কি স্বস্তি! বঙ্গে নামবে বৃষ্টি? জানুন আবহাওয়া পূর্বাভাস!

WhatsApp Image 2023 04 19 at 12.02.02 PM

জানা গিয়েছে, গোটা দেশে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। যা নিয়ে রীতিমত উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশে। অন্যদিকে, রাজ্যে পরিস্থিতিও ভয় ধরাচ্ছে। এখানে সাতদিনে সংক্রমণ তিনগুণ বেড়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন। যা গতকালের থেকে সামান্য কম। কিন্তু উদ্বেগজনক বিষয় হল, একদিনেই করোনায় মৃত্যু হয়েছে ২৮ জনের। পাশাপাশি বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৭০-তে।

WhatsApp Image 2023 04 19 at 12.02.01 PM

অন্যদিকে, দেশের পাশাপাশি রাজ্যের ভয় ধরাচ্ছে করোনা। গত এক সপ্তাহের মধ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়ে গিয়েছে। ১৩ ও ১৪ এপ্রিল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৬৬ ও ৯২। মঙ্গল ও বুধবারে সেই সংখ্যাটাই হয়েছে যথাক্রমে ১৮০ ও ১৬২। পাশাপাশি রাজ্যের করোনার আক্রান্ত হয়ে সক্রিয় রোগীর সংখ্যাটা বেড়ে গিয়েছে।

ফের বাড়ছে করোনার আতঙ্ক, রাজ্যে সাতদিনে সংক্রমণ তিনগুণ

WhatsApp Image 2023 04 19 at 12.02.02 PM 1
ফের বাড়ছে করোনার আতঙ্ক, রাজ্যে সাতদিনে সংক্রমণ তিনগুণ

এই পরিস্থিতিতে দেশের সংক্রমণ মে মাসেই শীর্ষে উঠবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, করোনার উদ্বেগ বাড়ায় নয়া নির্দেশিকা জারি করেছে WHO. বিশ্ব স্বাস্থ‌্য সংস্থা জানিয়েছে, যাদের করোনার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। তাঁরা নতুন করে বুস্টার ডোজ নেবেন। আর আগে থেকে বুস্টার নেওয়া থাকলেও সেক্ষেত্রে পুনরায় নিতে হবে বুস্টার। তাছাড়াও আগের টিকা থেকে নতুন বুস্টার ডোজের ব‌্যবধান ৬ মাস থেকে ১ বছরের মধ্যে হতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত