২ বছর পর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা ICC-র

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২ বছর পর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, আসন্ন টি-২০ বিশ্বকাপের সুপার-১২ রাউন্ডে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। পাকিস্তান ছাড়াও ভারতের গ্রুপে রয়েছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং রশিদ খানের আফগানিস্তান। গ্রুপের বাকি দুটি দল উঠে আসবে বাছাই পর্ব থেকে।

শুক্রবার বিশ্বকাপের দুটি গ্রুপ ঘোষণা করল আইসিসি । যেখানে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান । গ্রুপ-২ -তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং রাউন্ড-১ পর্বের গ্রুপ-‘এ’ রানার্স ও গ্রুপ-‘বি’ বিজয়ী দল ।

আরও পড়ুনঃ ভারতে টিকা করণের পরেও ৮০ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে ডেল্টা স্টেনে, জানাল ICMR

পাশাপাশি গ্রুপ-১ -এ রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, রাউন্ড-১ পর্বের গ্রুপ-‘এ’ বিজয়ী এবং গ্রুপ-‘বি’-র রানার্স । প্রায় ২ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্টে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ।

২ বছর পর ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা ICC-র

২০১৯ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দুই দল। আইসিসির ঘোষণা, আগামী ১৭ই অক্টোবর থেকে ১৭ই নভেম্বর আরব আমিরশাহী ও ওমানে আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ভারতের মাটিতেই এবার বিশ্বকাপের আসর বসার কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় মধ্যপ্রাচ্যে। খুব শীঘ্রই টুর্নামেন্টের সূচি প্রকাশ করে দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর