নজরবন্দি ব্যুরোঃ ভারতে টিকা করণের পরেও ৮০ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে ডেল্টা স্টেনে, বিশ্বজুড়ে করোনা মহামারীর দাপট অব্যাহত। গত প্রায় দেড় বছরের বেশি সময় ধরে করোনার কবলে গোটা বিশ্ব। প্রথম থেকেই করোনা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সতর্কতাবাণী বারবার শোনা গিয়েছে ।
এর প্রধান কারণ করোনা সময়ের সাথে সাথে নিজেকে বদলে ফেলতে পারছে এবং নতুন নতুন রূপে আঘাত হানছে মানুষের শরীরে। দেশের করোনার তৃতীয় ঢেউ আসন্ন বলে সংকেত দিয়েছেন বিশেষজ্ঞরা। আরে তৃতীয় ঢেউয়ে মুখ্য ভূমিকা নেবে করোনার নতুন স্টেন ডেল্টা এবং ডেল্টা প্লাস। আর এই তৃতীয় ঢেও ডেল্টা এবং ডেল্টা প্লাস নিয়ে নতুন সতর্ক বার্তা দিল আইসিএমআর।
আরও পড়ুনঃ ইন্টারভিউ শুরু ১৯ জুলাই, চালু হল উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
যা আতঙ্কের সৃষ্টি করছে বিশেষজ্ঞ এবং চিকিৎসক মহলে। ভারতে টিকাকরণ পরবর্তী আক্রান্ত ব্যক্তিদের নিয়ে প্রথম সমীক্ষা করেছে আইসিএমআর আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সমীক্ষা শেষে আইসিএমআর জানিয়েছে ভারতে টিকাকরণের পরেও যে সমস্ত ব্যক্তি করোনা আক্রান্ত হচ্ছেন তাদের ৮০ শতাংশের উপরে মানুষ ডেল্টার কবলে পড়ছে।
ভারতে টিকা করণের পরেও ৮০ শতাংশ মানুষ আক্রান্ত হচ্ছে ডেল্টা স্টেনে, জানাল ICMR
তবে আশার কথা এই যে, টিকা প্রাপ্ত আক্রান্ত ব্যক্তিদের মৃত্যু হার খুবই কম। সূত্রের খবর, এই ধরণের মোট ৬৭৭ জন রোগীর উপর সমীক্ষা চালায় আইসিএমআর। এই ৬৭৭ জন আক্রান্তের মধ্যে সংক্রমণের পূর্বে ৭১ জন কোভ্যাক্সিন নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ৬০৪ জন নিয়েছিলেন কোভিশিল্ড। অন্যদিকে এদের মধ্যে ২ জন আবার চিনা টিকা শিনোফার্ম নিয়েছিলেন বলে জানা যাচ্ছে।




