নজরবন্দি ব্যুরোঃ ইন্টারভিউ শুরু ১৯ জুলাই, চালু হল উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। মামলা সামলে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে সচেষ্ট হয়েছে স্কুল সার্ভিস কমিশন। শুক্রবার ইন্টারভিউ শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করা হল স্কুল সার্ভিস কমিশনের তরফে। ইন্টারভিউ নেওয়া হবে আগামি ১৯ জুলাই থেকে ৪ঠা জুলাই পর্যন্ত। ডিভিশন বেঞ্চে মামলা হলেও তা সামলেই সচল হল নিয়োগ প্রক্রিয়া।
আরও পড়ুনঃ স্পিকারের ঘরে মুকুল-শুনানি, ৪ মিনিটেই কক্ষত্যাগ শুভেন্দুর
হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ায় মামলা করেছেন চাকরিপ্রার্থীরা। এতদিন জানা যাচ্ছিল চাকরিপ্রার্থীদের মূলত অভিযোগ ভৌত বিজ্ঞান বিষয়ের ওপর। কিন্তু সূত্রের দাবি, চাকরিপ্রার্থীদের কাছে প্রমাণ আছে ‘বহু চাকরির প্রাপ্ত নাম্বার কে বাড়িয়ে লিস্টে অন্তর্ভূক্ত করা হয়েছে!’ সেই সম্পর্কিত নথিও পেশ করা হয়েছে আদালতে।
আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, ‘যে ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হয়েছে তা অসঙ্গতিপূর্ণ এবং যোগ্য প্রার্থিদের বঞ্চিত করে ইয়ুলনায় কম যোগ্যদের নিয়ে ইন্তারভিউ করার প্রচেষ্টা সে তা ন্যায় সঙ্গত হবেনা। যোগ্য প্রার্থিদের বঞ্চিত করা অপরাধ।’ এদিকে নিয়োগ নিয়ে জটিলতা কাটাতে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভ শংকর সরকারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সূত্রের খবর, মামলা সামলেই নিয়োগ হবে উচ্চ-প্রাথমিকে, প্রস্তুত স্কুল সার্ভিস কমিশন।
ইন্টারভিউ শুরু ১৯ জুলাই, চালু হল উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
উল্লেখ্য, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী ২০ জুলাই সকাল ১১টায় এই মামলার শুনানি হবে। এদিকে কোমর বেঁধে নামছে স্কুল সার্ভিস কমিশনও। একদিকে যেমন মামলা লড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে তেমনই অন্য দিকে চালু আছে নিয়োগ প্রক্রিয়া। উচ্চ-প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ নেওয়া শুরু করছে স্কুল সার্ভিস কমিশন। ইন্টারভিউ হবে ১৯ জুলাই থেকে ৪ অগাস্ট পর্যন্ত। অনলাইনে ইন্টারভিউ দেবেন চাকরি প্রার্থীরা। এদিকে, নিয়োগ সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য যে ই-মেল চালু করা হয়েছিল সেখানে এখানও পর্যন্ত ৩০০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে!



