টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে ছাড়িয়ে গেল অস্ট্রেলিয়া। শুক্রবার (৩ মে) প্রকাশিত আইসিসির বাৎসরিক র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে অজিরা। আর ভারত রয়েছে দুইয়ে। টেস্টের শ্রেষ্ঠত্ব হারালেও ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত।
আরও পড়ুন: বিশ্বকাপের দলে কেন নেই রিঙ্কু? ব্যাখ্যা দিলেন আগারকার



ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার কারণে টেস্টে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া। গত বছর ওভালে ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে প্যাট কামিন্সের দল। ৩০ ম্যাচে ৩৭১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া।



তাদের রেটিং ১২৪। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১২০। ২৬টি টেস্ট ম্যাচে রোহিত শর্মাদের সংগ্রহ ৩১০৮ পয়েন্ট। প্রথম পাঁচে ঠাঁই হয়নি পাকিস্তানের। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে ছিটকে গেল ভারত, প্রথম হল কে?

অপর দিকে ভারতীয়দের মধ্যে টেস্টে অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। বোলার হিসেবে প্রথম স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।







