টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের, নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারালেন সূর্যকুমারেরা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপট। ২৫৫ রানের পাহাড় গড়ে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারাল সূর্যকুমার যাদবদের দল, টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত। সূর্যকুমার যাদবদের দুরন্ত পারফরম্যান্সে ফাইনালে নিউ জিল্যান্ডকে ৯৬ রানে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। ব্যাটে ভারতের দাপটের পর বোলারদের বিধ্বংসী স্পেলে কার্যত ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইনআপ। ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

প্রথমে ব্যাট করে ভারত তোলে ২০ ওভারে ২৫৫/৫—টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে অন্যতম বড় স্কোর। দলের হয়ে দুরন্ত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব (৮৯), ঈশান কিশান (৫৪) এবং অভিষেক শর্মা (৫২)। তাঁদের আগ্রাসী ব্যাটিংয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় কিউই বোলিং আক্রমণ।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতে দ্রুত রান তুললেও ধারাবাহিক উইকেট হারাতে থাকে নিউ জিল্যান্ড। পাওয়ারপ্লে শেষে স্কোর ছিল ৫২/৩। ওপেনার টিম সেইফার্ট অবশ্য লড়াই চালিয়ে যান এবং মাত্র ২৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু অন্য প্রান্তে উইকেট পড়তে থাকায় চাপ বাড়তে থাকে কিউইদের উপর।

টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের, নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারালেন সূর্যকুমারেরা

টানা দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের, নিউ জিল্যান্ডকে ৯৬ রানে হারালেন সূর্যকুমারেরা

ভারতের বোলাররা ক্রমশ ম্যাচের দখল নিয়ে নেন। হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল এবং বরুণ চক্রবর্তী গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি ভারতের দিকে ঘুরিয়ে দেন। একে একে ফিরে যান ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, মার্ক চ্যাপম্যান এবং ড্যারেল মিচেল।

শেষদিকে কিছুটা লড়াই করার চেষ্টা করেন মিচেল স্যান্টনার। কিন্তু জসপ্রীত বুমরাহর বিধ্বংসী স্পেলে শেষ আশা ভেঙে যায় নিউ জিল্যান্ডের। বুমরাহের ইয়র্কারে বোল্ড হয়ে ফেরেন স্যান্টনার (৪৩)। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় কিউই দল।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল বুমরাহ। তিনি মাত্র ১৩ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচ কার্যত শেষ করে দেন। তাঁর পাশাপাশি অর্শদীপ সিংহ ও অক্ষর পটেলও গুরুত্বপূর্ণ উইকেট পান।

এই জয়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ভারত। সূর্যকুমারদের এই জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ভারতীয় শিবির। স্টেডিয়ামে শুরু হয় উৎসবের পরিবেশ, আতসবাজিতে আলোকিত হয়ে ওঠে মাঠ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন