India-Bangladesh’এর যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, চালু হবে সমস্ত বন্ধ রেলপথ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা সমস্ত রেলপথ শীঘ্রই চালু হবে বলে জানালেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। দুই দেশের মধ্যে অবস্থিত সবকটি স্থলবন্দর দিয়ে শীঘ্রই রেলপথ চালু করার সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনার সরকার। এর ফলে ভারত-বাংলাদেশের সম্পর্কের উন্নতির পাশাপাশি ব্যবসায়িক সম্পর্কের উন্নতি হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: কি মিষ্টি ভিডিও! মুখ্যমন্ত্রীর ট্রেডমিলের সঙ্গীকে দেখে মন্তব্য নেটিজেনদের

বাংলাদেশে নিযুক্ত রাজশাহীর ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার গত শনিবার উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করতে যান মনোজ কুমার। তিনি জানান, দীর্ঘদিন থেকেই ভারত-বাংলাদেশের কয়েকটি রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সেগুলো কীভাবে আবার চালু করা যায় সেগুলি নিয়ে চিন্তা ভাবনা চলছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এ নিয়ে কথা বলেছেন।

India-Bangladesh'এর যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, কি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

শনিবারের এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। বুড়িমারী স্থলবন্দরে ভিসা পেতে দেরি, স্বচ্ছ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্ক্যানার মেশিন বসানো, উভয় দেশে চোরাচালান , ভারতের যাত্রী হয়রানি বন্ধ সহ একাধিক বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। যাবতীয় সমস্যার কথা শুনে দ্রুত তার সমাধান করার আশ্বাস দিয়েছেন মনোজ কুমার।

India-Bangladesh'এর যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, কি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

এরপরই বুড়িমারী জিরো পয়েন্ট পরিদর্শন করেন এবং ভারতীয় কোচবিহার চ্যাংড়াবান্ধা শুল্ক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। পাটগ্রাম উপজেলার পাটেশ্বরী মন্দির, বাউরা পুনম চাঁদ ভুতোরিয়া কলেজ ও বাউরা মহাশ্মশান পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার।

India-Bangladesh’এর যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, কি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

India-Bangladesh'এর যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, কি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
India-Bangladesh’এর যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, কি সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন