নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের বিরোধী জোট বিভিন্ন সময়ে খবরের শিরোনামে উঠে এসেছে। ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের তিনটি বৈঠক হয়েছে। এবার এক আঞ্চলিক বিজেপি বিরোধী দলের ডাকে ফের একমঞ্চে রাহুল গান্ধী, শরদ পাওয়ার, নীতীশ কুমার। অনুষ্ঠানে যোগ দিলেও সেখানেই নিজেদের মধ্যেই বৈঠক সেরে ফেলতে পারেন তাঁরা। যদিও এবিষয়ে এখনই নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: পুজোর আগে ডেঙ্গু আতঙ্ক, একগুচ্ছ নির্দেশ নবান্নের, অমান্য করলেই কড়া পদক্ষেপ
হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (INLD) প্রতিষ্ঠাতা দেবী লালের জন্মদিবস উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি নেতা শরদ পাওয়ার, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সম্প্রতি আইএনএলডি-ও জোটে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। জেডিইউ তাদের স্বাগতও জানিয়েছে। কিন্তু এখনও তাঁরা আনুষ্ঠানিকভাবে জোটে অংশ নেয়নি। হয়ত INLD-র জন্মদিনে দেবী লালের জন্মদিবসের অনুষ্ঠানে তার সূত্রপাত ঘটবে।
![]()
সম্প্রতি আইএনএলডি-র নেতা অভয় সিং চৌটালা জানিয়েছিলেন, দলের প্রতিষ্ঠাতা দেবী লালের জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া জোটের নেতাদের আমন্ত্রণ জানানো হবে। প্রত্যেক দলের প্রতিনিধিকেই সেইমত আমন্ত্রণপত্র পাঠানো হয়। এদিন তাদের ডাকেই রাহুল, নীতীশ, শরদ এসেছিলেন। আইএনএলডি-র বর্তমান অবস্থান সাপেক্ষে বিরোধী জোটে অংশগ্রহণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।

২৪-এর লোকসভা নির্বাচনে মোদী সরকারকে কেন্দ্র থেকে সরাতে বিজেপি বিরোধী দলগুলি জোট বাঁধে। এই জোটের নাম রাখা হয় ‘ইন্ডিয়া’ (Indian National Developmental Inclusive Alliance)। কংগ্রেস, তৃণমূল, আরজেডি, জেডিইউ, এনসিপি-সহ ২৬টি দল জোটে অংশগ্রহণ করেছে। আগামী বছরের হাইভোল্টেজ ভোটের পরই সরকার বদল হবে, তা নিয়ে আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট।
ফের এক মঞ্চে বিরোধী জোট, নিজেদের মধ্যেই একপ্রস্থ বৈঠক হওয়ার সম্ভাবনা




