নজরবন্দি ব্যুরো: ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই ঈশান-হার্দিকের ব্যাটে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিল ভারত। পাকিস্তানের পেস বোলিং বনাম ভারতের ব্যাটিং, এটাই সাম্প্রতিক সময়ে ভারত-পাক ম্যাচের সমীকরণ। সেখানে কিন্তু পাকিস্তানের পেস অ্যাটাকের সামনে এক সময় ভেঙে পড়েছিল ভারতের টপ অর্ডার। তারপর হাল ধরেন ঈশান কিষণ এবং হার্দিক পান্ডিয়া। এই দু’জন ছাড়া রান পেলেন না কেউই। যার জেরে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিল ভারত। পুরো ৫০ ওভার ব্যাট করতে পারল না ভারত। ৪৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে ভারতের রান ২৬৬।
আরও পড়ুন: শুরু মহারণ, প্রথম একাদশে নেই অভিজ্ঞ সামি
এশিয়া কাপের প্রথম ম্যাচে নেমে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নেবার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা। প্রথমেই বারবার বৃষ্টি এসে ব্যাঘাত ঘটাতে থাকে ম্যাচের। এরই মধ্যে জ্বলে ওঠেন পাকিস্তানের বাঁ হাতি জোরে বোলার শাহিন আফ্রিদি। শুরুতেই রোহিতকে একটি অসামান্য বলে বোল্ড করে দেন। বাজে ভাবে বাইরের বল স্টাম্পে টেনে এনে প্যাভিলয়নে ফেরত যান বিরাট কোহলিও। ঘাতক সেই আফ্রিদি।
ASIA CUP 2023. WICKET! 48.5: Jasprit Bumrah 16(14) ct Agha Salman b Naseem Shah, India 266 all out https://t.co/B4XZw382cM #INDvPAK
— BCCI (@BCCI) September 2, 2023
এরপর শ্রেয়স আইয়ার এবং শুভমন গিলকে আউট করেন আরেক জোরে বোলার হ্যারিস রাউফ। মাত্র ৬৬ রানে ৪ উইকেট পড়ে যায় ভারতের। যার মধ্যে রোহিত করেন ১১ রান। শুভমন ও বিরাট করেন যতাক্রমে ১০ ও ৪ রান। শ্রেয়স ১৪ রানেই ফখর জামানের তালুবন্দি হন। সেই সময় মনে হয়েছিল ভারতের রান বোধহয় ২০০-ও পার হবে না।
কিন্তু অসাধারণ ইনিংস খেললেন ঈশান কিষণ এবং হার্দিক পান্ডিয়া। ঈশানের তো আজ খেলার কথাই ছিল না। তবু তাঁর ব্যাটই কাজে আসল পাকিস্তানের বিরুদ্ধে। ৮১ বলে ৮২ করলেন কিষণ। মারলেন ৯টি চার ও ২টি ছয়।
অন্যদিকে, হার্দিক করলেন ৯০ বলে ৮৭। ৭টি চার ও ১টি ছয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। এই জুটি মিলে পঞ্চম উইকেটে তোলেন ১৩৮ রান। অবশ্য দু’জনেই সেঞ্চুরি করতে পারতেন। কিন্তু পারলেন না। সেই জন্য পাল্লেকেলে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা কিছুটা হতাশও হন। কিন্তু হার্দিক ও ঈশানকে করতালির মাধ্যমে সম্মান জানান প্রত্যেকে।এরপর আবার পরপর উইকেট হারাতে থাকে ভারত। শেষে নেমে জসপ্রীত বুমরা গুরুত্বপূর্ণ ১৬ রান যোগ না করলে ২৬৬ রানও হত না ভারতের।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই ঈশান-হার্দিকের ব্যাটে পাকিস্তানকে ২৬৭ রানের লক্ষ্য দিল ভারত
পাকিস্তানের জোরে বোলারদের মধ্যে শাহিন আফ্রিদি মাত্র ৩৫ রান দিয়ে নিলেন ৪ উইকেট। হারিস রাউফ নিলেন ৩ উইকেট। রান দিয়েছেন ৫৮। সব মিলিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কিছুটা সম্মানজনক রানে পৌঁছতে পারল ভারত। এখন, ভারতীয় বোলারদের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য। পারবেন বুমরা, সিরাজ বা শার্দূল এই মহা মোকাবিলা জেতাতে? অপেক্ষা আরও কিছু সময়ের…



