নজরবন্দি ব্যুরো: তথ্য গোপনের গুরুতর মামলা! সাংসদ পদ খোয়াতে পারেন অর্জুন সিং? নির্বাচনের আগে উঠে আসছে অনেকের একাধিক পুরনো মামলা। বছর আগে যেসব মামলা থেমে থেকে গিয়েছিল নতুন করে খুলছে সেসব অনেক। একাধিক বার দেখা গেছে জনপ্রতিনিধি নিজেই নিজের ব্যাক্তিগত জীবন লুকিয়ে গেছেন জনগণের সামনে। প্রশ্ন ওঠে যদি জনপ্রতিনিধি নিজেকে নিয়েই ভুঁয়ো খবর প্রকাশ করেন, তাহলে জনগনের স্বার্থে কিভাবে কাজ করবেন তাঁরা। পুরনো নিজেদের অনেক এরকম উত্তর পেতে চাইছেন সাধারণ মানুষ। এসবের ভিত্তিতে আবার উঠে এসেছে অর্জুন সিং এর নাম।
আরও পড়ুনঃ অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ হ্যাক!
তথ্য গোপনের গুরুতর মামলা! ২০২১ এর ১১ই ফেব্রুয়ারি সোমনাথ শ্যাম নামক এক ব্যাক্তি জনগনের প্রতিনিধিত্ব আইন, ১৯৫১ এর ১৪৫ নম্বর ধারায় মামলা করেন অর্জুন সিং এর নামে। তিনি অভিযোগ করেছিলেন ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ার সময় নিজের ব্যক্তিগত জীবন এবং সম্পত্তির হিসেব লুকিয়েছিল জনসাধারণের থেকে। যেখানে জনগনের জন্য কাজ করতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনে দাঁড়ান, সেখানে যদি নিজে জীবন নিয়েই থাকে ধোঁয়াশা, তাহলে কিভাবে কাজ করবেন সাধারণ মানুষের জন্য।
অভিযোগকারী জানিয়েছিলেন নির্বাচনে দাঁড়ানোর হলফনামায় অর্জুন সিং তাঁর স্ত্রী ‘ শ্রাবন্তী সিং ‘ এবং পুত্র ‘ অভিরুপ সিং’ সম্পর্কে তথ্য গোপন করছেন। শুধু নিজের সাংসারিক জীবন নয়, লুকিয়ে গেছেন নিজের সম্পত্তির হিসেবও। বেঙ্গালুরুর ‘ ফোর্ট ফার্ম লিমিটেডস’ নামক এক সংস্থায় নিজের ২,০০,০০০ শেয়ারের মালিকানার কথাও। সবকিছু ঠিকঠাক চলার মধ্যেই ঘটেছিল অর্জুনের জীবনের ছন্দপতন। দাপিয়ে বেড়ানো অর্জুনের স্ত্রী কে? শ্রাবন্তী নাকি ঊষা? পুত্রই বা কজন। গত বছরই এরকম নজিরবিহীন এবং চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছিল তাঁর নামে।
রহস্যে সূচনা ঘটিয়েছিল শহর কলকাতার একটি নামী স্কুলের তালিকা। সেখানে দেখা গিয়েছিল স্কুলে পাঠরত এক বালকের পিতৃপরিচয় অর্জুন সিং। অবাকের শেষ এখানেই হয়নি। ২০০৮ এ জন্মগ্রহণ করা ওই বালকের মায়ের নামের জায়গায় ছিল শ্রাবন্তী সিং এর নাম। এমনকি অভিরুপের স্কুলের ফর্মে গার্জিয়ানের এবং পিতার স্থানে থাকা সাক্ষর বিজেপি নেতা অর্জুন সিংয়ের সাক্ষরের থেকে পৃথক নয়। সেই তথ্য সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছিল এক কথায়।
কারণ রাজনীতির হলফ নামা থেকে সর্বত্র জনগন অর্জুন সিংহের স্ত্রী হিসেবে ঊষা দেবী এবং পুত্র হিসেবে পবণ সিং কে জানেন। যে পুত্র বাংলার একজন বিধায়ক । তাহলে ঐ বালক কে, কেই বা শ্রাবন্তী দেবী? আর এসব নিয়ে জলঘোলা করেছিলেন তৎকালীন “আদি বিজেপি” নেতা গোষ্ঠী। সেসবের মধ্যেই ২০২১ এর ফেব্রুয়ারিতে, একজন জনপ্রতিনিধি হিসেবে সত্য ঘটনা লুকিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করার জন্য তাঁর নামে মামলা দায়ের করেন সোমনাথ শ্যাম নামক ওই ব্যক্তি।



