নজরবন্দি ব্যুরোঃ টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ হ্যাক হয়েছে। তবে টলিউডে কেবলমাত্র সোহম চক্রবর্তীর ছাড়াও হ্যাক হয়েছে আরো দুজনের নিজস্ব প্রোফাইল পেজ। কিছুদিন আগে সুরকার জয় সরকারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে হঠাৎ করেই একের পর এক ট্যাটু আর্টের ছবি পোস্ট হয়।তার ফেসবুক পোস্ট থেকে মহিলাদের স্বল্প পোশাক এবং নিতম্ব প্রদর্শন থেকে শুরু করে বাবা এবং সদ্যোজাতর খুনসুটির ভিডিও দেখা যায়।
আরও পড়ুনঃ বেতনের তথ্য নয় হোয়াটসঅ্যাপে, নতুন শ্রমবিধিতে নির্দেশিকা জারি কেন্দ্রের।
অভিনেত্রী মানালি দে কোনও লিঙ্ক ক্লিক করেননি কিন্তু হঠাৎই ইনস্টাগ্রাম খুলতে গিয়ে দেখেন সেটি বন্ধ। তাঁকে বলা হচ্ছে ফেসবুকের মাধ্যমে লগইন করে খুলতে।মানালি সেই চেষ্টাও করেন। কিন্তু লাভ না হওয়ায় তাঁর ভেরিফায়েড প্রোফাইলের জায়গায় খুলে গিয়েছে আনকোরা নতুন একটি প্রোফাইল।
জানা গিয়েছে, জয় সরকার লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানিয়েছেন। গত মঙ্গলবার অভিনেতা সোহম চক্রবর্তীর ফেসবুক পেজ সন্ধের সাতটা নাগাদ হ্যাক হয়ে যায়।এরপর সোহম চক্রবর্তী বেহালা থানা এভং লালবজার থানায় অভিযোগও দায়ের করেন। অভিনেতার তরফ থেকে পুলিশকে লেখা অভিযোগপত্রে সোহম জানিয়েছেন, তাঁর ফেসবুক পেজ হ্যাক করার চেষ্টা চলে মঙ্গলবার বিভিন্ন লোকেশন থেকে আইও এস ডিভাইসের মাধ্যমে।
সোহমের ফলোয়ার সংখ্যা ন’লক্ষ থেকে দু’লক্ষে ঠেকেছে, চিঠিতে বলা হয়েছে। এছাড়া তার আরও অভিযোগ,গত ১৯ অক্টোবর ২০২০ থেকে ৯ ফেব্রুয়ারি অবধি শেয়ার করা যাবতীয় পোস্ট ডিলিট করা হয়েছে।



