ATK Mohun Bagan FC: কোন ছকে হায়দ্রাবাদ বধ করবেন ফেরেন্দো? বুমোস নিয়ে ধোঁয়াশা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বৃহস্পতিবার চেন্নাইন এফসিকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে চলে গিয়েছিল কলকাতার এক প্রধান। ম্যাচের একমাত্র গোল করেছিলেন রয় কৃষ্ণ। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবিলের দুই নম্বরে উঠে গিয়েছিল সবুজ-মেরুন ব্রিগেড। অনেকেই মনে করেছিল এবছর হয়তো লিগ উইনার হবে এটিকে। তবে শেষমুহূর্তে সেই শিরোপা ছিনিয়ে নেয় জামশেদপুর। কিন্তু সেই শিরোপা সফল না হলেও লিগ জয়ের স্বপ্ন এখনও জ্বলজ্বল করছে প্রীতমদের।

আরও পড়ুনঃ চিতাবাঘ শিকার করে তার মাংস দিয়েই চললো পিকনিক! চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়িতে

এবার শেষচারের লড়াইয়ে দু’দফায় মারকুইজ ব্রিগেডদের হারাতে পারলেই সেপথ আরও প্রশস্ত হবে বাগানের। সেইমতো আজ প্রথম সেমিতে মাঠে নামছে রয়কৃষ্ণারা। কিন্তু কোন ছকে হায়দ্রাবাদ বধ করবেন ফেরেন্দো? তা নিয়ে উত্তেজনার পারদ চড়েছে সমর্থকদের মধ্যে। আদৌ কি আজ দলে সুযোগ পাবেন হুগো বুমোস? সেই নিয়ে ও দেখা দিয়েছে ধোঁয়াশা।

উল্লেখ্য, মরশুমের শুরুতে ভালো ফলের আশায় বুমোসের দিকে নজর রেখেছিল আপামর মোহনবাগানী সমর্থক। প্রথমদিকে সকলের নজরে আসলেও পরবর্তী সময়ে দেখা দিতে থাকে একাধিক সমস্যা। চোট ও করোনার প্রকোপে নাজেহাল হয়ে পড়ে সবুজ-মেরুন শিবির। সেই সময়ে লিস্টন কোলাসো ও মনবীর সিংয়ের সঙ্গে দলের হাল ধরেন জনি কাউকো।

কোন ছকে হায়দ্রাবাদ বধ করবেন ফেরেন্দো? রিজার্ভে থাকতে পারেন বুমোস 

ATKMB's Hugo Boumous gets featured in FUT 22 Team of the Week 15
কোন ছকে হায়দ্রাবাদ বধ করবেন ফেরেন্দো? বুমোস নিয়ে ধোঁয়াশা

বর্তমানে দলের অন্যতম ভরসা তিনি। এই পরিস্থিতিতে আদৌ কি কাউকো কে বসিয়ে অফফর্মের বুমোস কে নামাবেন বাগান কোচ? অনেকেই বলছেন এই সমস্ত ম্যাচে বুমোস কে নামালে বাড়তি ঝুঁকি দেখা দেবে দলের ক্ষেত্রে। তবে গতকাল দলের বাকি তারকাদের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি। দরকার পড়লে হয়তো তাকে মাঠে নামানোর কথা ভেবে দেখবেন জুয়ান ফেরেন্দো। এবার লিগ উইনারের স্মারক হাতছাড়া হলেও ট্রফি জিতেই মরশুম শেষ করতে চায় সকলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন