প্রেমের মাসে লক্ষ্মীপুজো তৃণমূলের, জেলায় জেলায় উদযাপন

নির্বাচনের আগে বা মধ্যে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ালে নির্বাচন কমিশন তা আটকাতে পারবে না বলেই মনে করছে রাজ্য সরকার। তাত্‍পর্যপূর্ণ ভাবে মে মাসের গোড়ায় এই প্রকল্পের টাকা যখন সরাসরি রাজ্যের ২ কোটি সুবিধাপ্রাপ্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার পরেও অন্তত তিন বা চারটি দফার ভোট বাকি থাকবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সেই সঙ্গে আবার ভ্যালেন্টাইন্স ডে (Valentine’s Day 2024)। তবে তার আগে বৃহস্পতিবার বিধানসভায় হল তৃণমূল সরকার অনুষ্ঠিত লক্ষ্মীপুজো। শনিবার থেকেই লক্ষ্মীপুজোয় নেমে পড়ছে তৃণমূল সরকার। মৌনী অমাবস্যা কাটার পড়ে শুক্লপক্ষ পড়লেই বর্ধিত এই ভাতা নিয়ে প্রচারে বেরিয়ে পড়বে তৃণমূলের দলীয় কর্মিরা। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে( Lokkhir Bhandar ) সাধারণ জাতিভুক্ত মহিলাদের প্রতিমাসে বরাদ্দ ৫০০ থেকে ১০০০ টাকা করা হয়েছে।

প্রেমের মাসে লক্ষ্মীপুজো তৃণমূলের, জেলায় জেলায় উদযাপন

আরও পড়ুন: মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

তফশিলী জাতি – উপজাতির মহিলাদের প্রতিমাসে বরাদ্দ ১০০০ থেকে ১২০০ টাকা করা হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ সমস্ত জেলায় জেলায় ব্লকে ব্লকে বার্তা পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিতে প্রতিটি ব্লকে অন্তত ৫০০০ জনকে নিয়ে মিছিল করতে হবে।

প্রেমের মাসে লক্ষ্মীপুজো তৃণমূলের, জেলায় জেলায় উদযাপন

কলকাতায় এই একই উদ্দেশ্যে গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করবে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলা ভোটার দখল করতে লক্ষ্মীর ভাণ্ডার একটি পরীক্ষিত প্রকল্প। এই পরীক্ষা একুশের নির্বাচনেই হয়ে গেছে।

প্রেমের মাসে লক্ষ্মীপুজো তৃণমূলের, জেলায় জেলায় উদযাপন
প্রেমের মাসে লক্ষ্মীপুজো তৃণমূলের, জেলায় জেলায় উদযাপন

প্রেমের মাসে লক্ষ্মীপুজো তৃণমূলের, জেলায় জেলায় উদযাপন

এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার একটি চলতি প্রকল্প। তাই নির্বাচনের আগে বা মধ্যে এই প্রকল্পে ভাতার পরিমাণ বাড়ালে নির্বাচন কমিশন (Election Commission) তা আটকাতে পারবে না বলেই মনে করছে রাজ্য সরকার। তাত্‍পর্যপূর্ণ ভাবে মে মাসের গোড়ায় এই প্রকল্পের টাকা যখন সরাসরি রাজ্যের ২ কোটি সুবিধাপ্রাপ্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তার পরেও অন্তত তিন বা চারটি দফার ভোট বাকি থাকবে।এখন সরস্বতী পুজোর আগে এই লক্ষ্মীপুজোর ব্যাবস্থা রাজনীতির ময়দানে কতটা কার্যকরী হয় সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত