জোর ধাক্কা আইপিএলে, টুর্নামেন্টে অনিশ্চিত অজিরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ১২ ও ১৩ তারিখে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএলের নিলাম। যেখানে গোটা বিশ্বের প্রায় ৫৯০ জন ক্রিকেটারের নাম এসে পড়বে এক হাতুড়ির তলায়। তবে নিলামের ৪৮ ঘণ্টা আগেই অস্ট্রেলিয়ান তারকাদের যোগদান ঘিরে দেখা দিল ধোঁয়াশা। পাকিস্তান সফরকে গুরুত্ব দেওয়ার ফলেই নাকি আসন্ন আইপিএলে অনিশ্চিত প্যাট কামিন্সরা।

আরও পড়ুনঃ SSC Group D: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে রাজ্য, বরাত ফিরতে পারে ৫৭৩ জনের?

উল্লেখ্য, এবারের আইপিএল মরশুমের নিলামে ওঠার কথা রয়েছে মোট ৪৭ জন অজি ক্রিকেটারের। তাদের মধ্যে থেকে দলের অধিনায়ক খোঁজার ও পরিকল্পনা রয়েছে কলকাতা-পঞ্জাব সহ আরও একাধিক ফ্রাঞ্ছাইজির। তবে পাকিস্তান সফরের জেরে ডেভিড ওয়ার্নার কিংবা স্টিভ স্মিথদের হাতে দলের অধিনায়ক পদ দেওয়া যাবে কিনা তা নিয়ে ফের ভাবতে হবে দলগুলিকে।

জানা গিয়েছে, আগামী মার্চ মাসের প্রথমদিকেই পাকিস্তান সফর শুরু হবে অজিদের। যেখানে তিনটি টেস্ট ম্যাচের পাশাপাশি তিনটি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। যা শেষ হবে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে। অপরদিকে আগামী মাসের ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল, তাই পাক সফর শেষ করে ভারতে আসা যথেষ্ট চ্যালেঞ্জিং অজিদের। তাই নিলামের আগেই জোর ধাক্কা আইপিএলে।

জোর ধাক্কা আইপিএলে, অস্ট্রেলিয়ান তারকাদের ঘিরে ধোঁয়াশা

IPL 2022 Auction Date and Time: When and where to watch, Dates, time, live telecast, live streaming, venue | Cricket News - Times of India
জোর ধাক্কা আইপিএলে, টুর্নামেন্টে অনিশ্চিত অজিরা

এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জর্জ বেইলি বলেন, আইপিএল খেলার জন্য সর্বদাই তৈরি রয়েছে আমাদের ক্রিকেটাররা। তবে অস্ট্রেলিয়ার খেলা থাকলে আইপিএল খেলার জন্য খেলোয়াড় ছাড়া সম্ভব হবেনা।তাই আসন্ন আইপিএলে আদৌ কোন তারকারা গুরুত্ব পান এখন সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত