বড়দিনের আগেই উপত্যকায় সাফল্য সেনার, জম্মু কাশ্মীরে গ্রেফতার আল-বদরের চার জঙ্গি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বড়দিনের আগেই উপত্যকায় সাফল্য সেনার, কালকেই বড়দিন। আর তার আগেই আবারও একবার সেনা জঙ্গি সংঘর্ষে কেঁপে ওঠে কাশ্মীর উপত্যকা। জানা গিয়েছে, জম্মু কাশ্মীরের গান্দরবলে জঙ্গিরা সেনাকে নিশানা করে গ্রেনেড হামলা করে। এই হামলায় তিন জওয়ান আহত হন।

আরও পড়ুন : বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি

এদিকে আহত জওয়ানদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেইসঙ্গে জঙ্গিদের পাকড়াও করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনা। সূত্রের খবর, জঙ্গিরা CRPF এর ১১৫ তম ব্যাটেলিয়নকে নিশানা করে এই হামলা করে।

Untitled

হামলায় তিন জন জওয়ান আহত হয়েছে। স্বস্তির খবর হল, জওয়ানদের খুব একটা বেশি চোট লাগেনি। গান্দরবলের এসএসপি খলিল পোসবাল নিজেই জানান যে জওয়ানদের খুব কম চোট লেগেছে। অন্যদিকে জম্মু কাশ্মীরে বৃহস্পতিবার সকালে বড়সড় সফলতা অর্জন করল সেনা। জানা গিয়েছে, অবন্তীপোরায় তল্লাশি অভিযান চলাকালীন আল-বদরের চার জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গ্রেফতার করার পর গোটা এলাকা সিল করে তল্লাশি অভিযান চালানো হয়।

বড়দিনের আগেই উপত্যকায় সাফল্য সেনার, এমনকি তল্লাশি অভিযানে লুকিয়ে রাখা হাতিয়ার উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। সূত্রের খবর, ধৃত জঙ্গিদের কাছ থেকে একটি একে ৫৬ রাইফেল, একটি একে ৫৬ রাইফেলের ম্যাগাজিন আর ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত