নজরবন্দি ব্যুরো: গত পরশু দিনই ইমরান খান জানিয়েছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী চায় না তাঁর দল পাকিস্তানের সাধারণ নির্বাচনে জিতুক। বদলে সেনা চায় দুর্বল সরকার। যারা সেনার তাঁবেদারি করবে। পাক সেনাবাহিনীকে এ ভাবেই আক্রমণ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান।
আরও পড়ুন: অশান্ত মণিপুর, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে নিহত ১ জওয়ান, আহত ২
আর এবার সেই সেনা বাহিনীর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করলেন ইমরান। নিজের টুইটার হ্যান্ডেলে একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে ইমরান দাবি করেন, ‘আমার উপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে চেয়ারম্যান সাহেব। আর সহ্য করতে পারছি না। এবার আমার পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে।

এখন আত্মহত্যা করা বা সংবাদ সম্মেলন ডেকে দলত্যাগ করা ছাড়া আমার কাছে অন্য কোনও পথ খোলা নেই।’ উল্লেখ্য, গদিচ্যুত হওয়ার পর থেকেই সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল মুসলিম লিগ এর বিরুদ্ধে তোপ দাগছেন ইমরান। তাঁর দাবি, আগামী সাধারণ নির্বাচনে তাঁর দলকে আটকানোই মূল লক্ষ্য বিপক্ষের।

তাই রাষ্ট্রীয় অত্যাচার চালিয়ে তাঁর দলকে দুর্বল করতে মরিয়া পাকিস্তানের সেনাবাহিনী। উল্লেখ্য, মেয়াদ পূর্ণ হওয়ার আগেই গত বছর ক্ষমতা থেকে সরতে হয়েছিল ইমরান খানকে। কিন্তু তা সত্ত্বেও পাক রাজনীতিতে যথেষ্ট জনপ্রিয় তিনি।
পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে, পাক সেনা বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইমরানের

মে মাসে ইমরান খান গ্রেফতার হতেই তাঁর সমর্থকরা নেমেছিলেন রাস্তায়। গোটা পাকিস্তান অচল করে দিয়েছিলেন ইমরান সমর্থকরা। সেই সঙ্গে বিভিন্ন সরকারি ভবন এবং অফিসে ভাঙচুরও চলে। যা নিয়ে পাক প্রশাসন ব্যাপক চাপ তৈরি করেছে ইমরানের উপরে।








