নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাবের সময় ঘনিয়ে আসার সাথে সাথে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ৫০ জনের বেশি মন্ত্রী নিখোঁজ হয়েছেন।
আরও পড়ুনঃ তৃণমূল নেতা আনারুলের বয়ান নেবে সিবিআই, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ
ইমরান খানের দলেরও ওই মন্ত্রীদের গত কয়েক দিন ধরে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদের মধ্যে ২৫ জন রাষ্ট্রমন্ত্রী ও পরামর্শদাতা। ৪ জন প্রতিমন্ত্রী, ৪ জন পরামর্শদাতা ও ১৯ জন বিশেষ সহকারী। বলা হচ্ছে, এই মন্ত্রীরাই ইমরানের বিরুদ্ধে ভোট দিতে চলেছেন।

সেনার সমর্থন হারিয়ে প্রবল চাপে প্রাক্তন পাক অধিনায়ক। অবস্থা এমন যে স্বামীর গদি বাঁচাতে ‘কালো জাদু’র আশ্রয় নিচ্ছেন ইমরানের স্ত্রী বুশরা বিবি! উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গত কয়েক মাস ধরেই উঠছে একের পর এক অভিযোগ। দেশের অর্থনীতি, বিদেশ নীতি কোন কিছুই তিনি সামলাতে পারছেন না।
অনাস্থার আগেই গায়েব ৫০ পাক মন্ত্রী, গদি বাঁচাতে মরিয়া ইমরান
অন্যদিকে, পাক সেনাবাহিনীর সঙ্গেও ভাল সম্পর্ক নেই ইমরান খানের। সূত্রের দাবি, কেবলমাত্র বিরোধীরাই নয়, শাসক দলের একাধিক নেতাও পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপরে আর আস্থা রাখছেন না। তবে পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী, শক্তি মন্ত্রী হামাদ আজ়হার, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ় খাট্টক সহ একাধিক মন্ত্রী ইমরান খানের পাশেই রয়েছেন বলে জানিয়েছেন।



