নজরবন্দি ব্যুরোঃ গতবারের মত এবারের আইএসএলের শুরুটা ভালো হলেও ডার্বি ম্যাচের পর থেকে জয়ের দেখা নেই আন্তোনিও লোপেজ হাবাসের সবুজ-মেরুনে। গত চেন্নাই ম্যাচে লিস্টনের সক্রিয়তার প্রথমে এগিয়ে থাকলেও পরবর্তী সময়ে অমিমাংসিত ভাবেই শেষ হয় সেই ম্যাচ। তবে এবার গোদের উপর বিষফোঁড়া বাগানের।
আরও পড়ুনঃ জীবিত রয়েছেন নেতাজী? কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট


গত শনিবার গোয়ার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছিল এফসি গোয়া। সেখানেই ম্যাচের মাঝখানে এসে প্রতিপক্ষ ফুটবলার কে ধাক্কা মারেন ওর্তিজ। যারফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওই তারকা ফুটবলার। সেই একই রকম ঘটনাই প্রায় দেখা যায় পরবর্তীতে এটিকে-চেন্নাইন ম্যাচে। যারফলে লাল কার্ড দেখতে হয় এটিকে মোহন বাগানের ফিজিওথেরাপিস্ট লুইস আলফনসো রেদোন্দো মার্তিনেজ কে।
খারাপ ব্যবহারের জের, শাস্তির মুখে মোহনবাগানের গুরুত্বপূর্ণ সদস্য

এবার সেইসমস্ত ঘটনা নিয়েই সরব হল সর্ব ভারতীয় ফুটবল সংস্থার অন্যতম শৃঙ্খলারক্ষা সমিতি। শোনা যাচ্ছে, এআইআইএফের ডিসিপ্লিনারি কোডের নির্দেশ অনুযায়ী আর্টিকেল ৪৮.১.২ ভেঙেছেন ওই দুই তারকা। যারফলে আগামী দিন দুয়েকের মধ্যেই ওই দুই তারকা কে উত্তর পত্র জমা দেওয়ার কথা জানিয়েছে। দেশের ফুটবল সংস্থা।







