জীবিত রয়েছেন নেতাজী? কেন্দ্রের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখনও কী জীবিত রয়েছেন নেতাজী? কেন্দ্র সরকারের কাছে উত্তর জানতে চাইল কলকাতা হাইকোর্ট। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্রের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইল আদালত। যার ফলে ‘নেতাজী’ নিয়ে আরও কিছু অস্বস্তি বাড়ল কেন্দ্র সরকার।

আরও পড়ুনঃ তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, চিঠি দিয়ে স্পিকারকে জানালেন বিধায়ক

নেতাজী সুভাষ চন্দ্র বসু জীবিত না মৃত? এবিষয়ে জানতে চেয়ে কলকাতা হাইকোর্টে একটি হলফনামা জমা পড়ে। তাঁর প্রেক্ষিতেই কেন্দ্রের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে ভারতীয় মূদ্রায় কেন নেতাজীর ছবি ব্যবহার করা হয় না? সেবিষয়েও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি হলফনামায় উল্লেখ করা হয়, নেতাজী সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করা হলেও কেন তাঁর মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ করা হয়নি?

জনস্বার্থ মামলাকারীর নাম হরেন বাগচি। তিনি কলকাতা হাইকোর্টের আবেদন জানিয়েছেন, ভারতের স্বাধীনতার জন্য গন্ধীজির সমান গুরুত্ব নেতাজির রয়েছে। কিন্তু কেন গান্ধীজির ছবি ভারতীয় মুদ্রায় ব্যবহার করা হয়? কেন নেতাজির ছবি ব্যবহার করা হয় না? সেই আবেদনকারীর বক্তব্য খতিয়ে দেখেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর বক্তব্য, কেন্দ্র থেকে আমজনতা সকলেই নেতাজীকে ব্যবহার করে এসেছেন কিন্তু তিনি জীবিত অথবা মৃত কী না সেবিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

জীবিত রয়েছেন নেতাজী, আজও বিকল্পের অবসান হয়নি 

জীবিত রয়েছেন নেতাজী, আজও বিকল্পের অবসান হয়নি 
জীবিত রয়েছেন নেতাজী, আজও বিকল্পের অবসান হয়নি 

১৯৪৫ সালে অগাস্ট মাসেই তাইপেয়ির বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল কী না তা নিয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। যদিও তাঁর জীবিত অথবা মৃত্যুকে ঘিরে কম জলঘোলা হয়নি। এবার হাইকোর্টের নির্দেশে আবারও নেতাজী নিয়ে বিস্তর বিতর্কের সুচনা হতে চলেছে। এবিষয়ে কোনও সন্দেহ নেই। আদালতের নির্দেশে কেন্দ্র যদি রাজিও হয়। তাতেও বিতর্কের অবসান হবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত