তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, চিঠি দিয়ে স্পিকারকে জানালেন বিধায়ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটালেন এনসিপির একমাত্র বিদাহ্যক চার্চিল অ্যালেমাও। গোয়া বিধানসভা স্পিকারকে চিঠি দিয়ে জানালেন তৃণমূলের সঙ্গে তাঁকে যুক্ত করা হোক। অর্থাৎ খাতায় কলমে তিনি এখন গোয়া তৃণমূলের বিধায়ক। তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, শোনা যাচ্ছে কিছুক্ষণ পরেই তৃণমূল সুপ্রিমোর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেবেন তিনি।

আরও পড়ুনঃ মমতার গোয়া সফরে বড় চমক, তৃণমূলে যোগদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগামী বছর গোয়া নির্বাচনকে সামনে রেখে লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই বিভিন্ন দল থেকে একের পর এক হেভিওয়েট নেতাদের দলে টানা চেষ্টা করছে ঘাসফুল শিবির। প্রথমে কংগ্রেস থেকে লুইজিনহো ফেলেরিওকে এনে চমক দিয়েছে তৃণমূল। দেওয়া হয়েছে রাজ্যসভার পদও। পরে তৃণমূলে আসেন আন্তর্জাতিক টেনিস তারকা লিয়েন্ডার পেইজ, অভিনেত্রী নাফিসা আলিরা। চার্চিলের মতো তাবড় নেতা তৃণমূলের যোগদান করলে আখেরে লাভ মমতার হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Image
তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, চিঠি দিয়ে স্পিকারকে জানালেন বিধায়ক

তবে এটা চার্চিল অ্যালেমাওয়ের কাছে নতুন কিছু নয়। আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি। ২০১৪ সালে তৃণমূলের টিকিটে প্রার্থীও হন। কিন্তু জয়লাভ করতে পারেননি। পরে এনসিপিতে যোগদান করেন। আবার তৃণমূলে ফিরে এলেন তিনি। শোনা যাচ্ছে সোমবারেই নিজের মেয়ের সঙ্গে তৃণমূলে যোগদান করবেন চার্চিল।

Image

গত নভেম্বর মাসে মমতার প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন চার্চিল। তখন থেকেই শোনা যাচ্ছিল তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি। কিন্তু সেবার হয়নি। সময় পেরিয়ে এবার সিদ্ধান্ত নিয়েই ফেললেন এনসিপি বিধায়ক।

তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, গোয়া সফরে মমতার বড় চমক 

তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, গোয়া সফরে মমতার বড় চমক 
তৃণমূলে কামব্যাক চার্চিল অ্যালেমাওর, গোয়া সফরে মমতার বড় চমক

সূত্রের খবর, এবারের সফরেই আগামী বছরের নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এবার তাঁর সফর সঙ্গী হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রয়েছেন তৃণমূলের ইনচার্জ মহুয়া মৈত্র এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত