নজরবন্দি ব্যুরো: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জোরালো সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। আর শুধু অভিযোগ না শাসক দলের পক্ষ থেকে সেই নথি আনা হলো। নথি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। শাসকদলের টুইট করা নথিতে দেখা যাচ্ছে সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্যের চাকরি দিনোবন্ধু অ্যান্ড্ররুজ কলেজে।
আরও পড়ুনঃ চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে! অয়নের কালো টাকায় এবার নাম জড়াল অভিষেক ও তার বান্ধবী ইমনের


সেখানে তিনি ইন্সট্রুমেন্টাল কিপার পদে চাকরিতে যোগ দেন। এই ঘটনায় কলেজের অধ্যক্ষকে লেখা তার চিঠি প্রমাণ হিসাবে তুলে ধরেছে তৃণমূল তথা শাসকদল। বৃহস্পতিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করার সময় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই কেলেঙ্কারিতে তিন নেতার নাম বলেন – সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী।

তাঁরাও যে এই দুর্নীতিতে জড়িত, তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক, এই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। সিপিএম আমল থেকে এই দুর্নীতির সূত্রপাত বলেই তাঁর দাবি। আর আজই সেই নথি টুইট করল তৃণমূল। ১৯৮৭ সালের ১ আগস্ট থেকে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরিতে যোগ দেন সুজনবাবুর স্ত্রী মিলি ভট্টাচার্য।



অভিযোগ, পরীক্ষাও দেননি তিনি, কোথাও কোনও নামও ছিল না। স্রেফ সুপারিশের ভিত্তিতেই ওই চাকরি হয়েছিল তাঁর। মোটা অঙ্কের বেতনও পেতেন। ২০২১ সালে সেই পদ থেকে অবসর নেন মিলি ভট্টাচার্য। তৃণমূলের পক্ষথেকে কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেন, ”হরপ্রসাদ সমাদ্দার তৎকালীন প্রিন্সিপাল ছিলেন।
অবৈধ চাকরি সুজনের স্ত্রী মিলি ভট্টাচার্যের! তথ্য সামনে আনল তৃণমূল

দেখা যাচ্ছে, তিনি সুজনদার স্ত্রীকে নিয়োগ দিচ্ছেন। তৃণমূল ব্যক্তি আক্রমণ পছন্দ করে না। তাহলে ২০১১ সাল থেকে বলা যেত। কিন্তু রুচির বাইরে হলেও বলতে হচ্ছে, যাঁরা কাদা ছুঁড়ছে, তাঁরা কাচের ঘরে বসে ঢিল ছুড়ছে।” এই ঘটনায় সুজন বাবু বলেন এই সব ভিত্তিহীন অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায় নিজেকে বাঁচাতে এই সব বলছেন।
JOB SCAM exposed!
Mili Chakraborty, wife of former CPI(M) MLA @Sujan_Speak, never cleared any exam but:
🚫Worked at Dinabandhu Andrews College for 34yrs
🚫Retired in 2021 with basic pay of ₹55,000 & enjoys pensionStories of @CPIM_WESTBENGAL's gross misuse of power never end! pic.twitter.com/4MqkYmznkW
— All India Trinamool Congress (@AITCofficial) March 23, 2023







