চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে! অয়নের কালো টাকায় এবার নাম জড়াল অভিষেক ও তার বান্ধবী ইমনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চুঁচুড়ার বহু মানুষের অভিযোগ ভাল মানুষের মুখোশের আড়ালে ফাঁদে ফেলে অনেককেই সর্বস্বান্ত করেছেন অয়ন। অন্যদিকে সাধারণ মানুষ অয়নের বিরুদ্ধে জোর করে ফ্ল্যাট দখল করার অভিযোগ তুলেছেন। আর এইরকমই একটি ফ্ল্যাট জোর করে জবরদখল করে তার বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছিল অয়ন।

আরও পড়ুনঃ পুরসভায় নিয়োগে বাম আমলেও দুর্নীতি? কী বললেন পুর নগরোন্নয়ন মন্ত্রী

তবে শেষ পর্যন্ত সেই ফ্ল্যাটটি দখল করতে সক্ষম হয়নি অয়ন। কিন্তু শুধু অয়নের বান্ধবী শ্বেতা নন। এবার অয়নের জালিয়াতির সঙ্গে নাম জড়াল তার পুত্র অভিষেক ও তার বান্ধবীরও। জানা গিয়েছে অয়ন পুত্র অভিষেকের সঙ্গে মিলে বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় হুগলি জেলার গুড়াপে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে একটি পেট্রোল পাম্প কেনেন কোটি টাকা দিয়ে।

চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে! অয়নের কালো টাকায় এবার নাম জড়াল অভিষেক ও তার বান্ধবী ইমনের

তদন্তকারীদের অনুমান, অয়নের কালো টাকা সাদা করতেই এই পেট্রোল পাম্প কেনা হয়েছিল। হলফনামায় ইডি জানিয়েছে, ২০২০ সালের অক্টোবর মাসে ১ কোটি টাকায় পেট্রোল পাম্পটি কেনা হয়েছিল। সেই পাম্পটি প্রায় তিন বিঘা জমির ওপর ছিল।

26 12
চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে! অয়নের কালো টাকায় এবার নাম জড়াল অভিষেক ও তার বান্ধবী ইমনের

অভিষেক এবং ইমন সেই পেট্রোল পাম্পটি কিনেছিলেন বিডন স্ট্রিটের বাসিন্দা নন্দগোপাল শুক্লা, অজয় শুক্লা এবং আশিস শুক্লার কাছ থেকে। উল্লেখ্য, অভিষেক এখন দিল্লিতে থাকেন। অপরদিকে ইমন থাকেন হুগলির উত্তরপাড়ার একটি আবাসনে।

চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে! অয়নের কালো টাকায় এবার নাম জড়াল অভিষেক ও তার বান্ধবী ইমনের

20 13

জানা গিয়েছে, আইন নিয়ে পড়াশোনা করার সময় ইমন ও অভিষেকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। জানা গিয়েছে, হুগলির উত্তরপাড়া পুরসভার অমরেন্দ্র সরণির দাসরথি অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ২০২ নম্বর ফ্ল্যাটে থাকেন ইমন। তার বাবা একজন আইনজীবী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত