আইসিএসই-র দশম-দ্বাদশের রেজাল্ট কাল, দুপুর ৩টে থেকে জানা যাবে ফলাফল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইসিএসই-র দশম-দ্বাদশের রেজাল্ট কাল, শনিবার। করোনা কালের পরীক্ষা পদ্ধতি থেকে মূল্যায়ন পদ্ধতি বদল ঘটেছে সব ক্ষেত্রেই। করোনার পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের স্কুলে ডেকে সশরীরে পরীক্ষা নেওয়ার রিস্ক নেয়নি কোন বোর্ড।

আরও পড়ুনঃ ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, আলোচনা ভোট পরের হিংসা নিয়েই

বাংলার শিক্ষা পর্ষদও ভিন্ন পন্থায় মূল্যায়ন করেছে দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায়। গত ২০ এবং ২২ জুলাই ফলাফলও প্রকাশ পেয়েছে। আইসিএসসি-আইএসসি-এর রেজাল্ট কাল। আগামীকাল দুপুর ৩টের থেকে জানা যাবে ফলাফল।  results.cisce.org ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই দেখা যাবে ফলাফল।

আইসিএসই-র দশম-দ্বাদশের রেজাল্ট কাল, দুপুর ৩টে থেকে জানা যাবে ফলাফল
আইসিএসই-র দশম-দ্বাদশের রেজাল্ট কাল, দুপুর ৩টে থেকে জানা যাবে ফলাফল

পরপর দু বছর পরীক্ষা হয়নি এই বোর্ডের। আদালতের তরফে জানানো হয়েছিল ৩১ জুলাইয়ের মধ্যে প্রকাশ করতে হবে ফলাফল। সেই মতোই শেষ সপ্তাহে বেরচ্ছে  ICSE, ISC’র ফলাফল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন