ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, আলোচনা ভোট পরের হিংসা নিয়েই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, সাক্ষাতের পর অধিকারী জানিয়েছেন ভোট পরবর্তী হিংসা নিয়েই আলোচনা হয়েছে উভয়ের।  কথা ছিল যে সময়ে বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন দিল্লিতে, তখনই শুভেন্দুর ক্যাপ্টেন্সিতে বিজেপি বিধায়করা যাবেন দিল্লিতে। আওয়াজ ওঠাবেন মমতা সরকারের একাধিক বিষয়ের বিরোধীতা করে।

আরও পড়ুনঃ শান্তনুর আচরণ অসংসদীয়, সাসপেন্ড বাদল অধিবেশন থেকে

ভোট পরবর্তী হিংসা নিয়ে এর আগেও দিল্লিতে দরবার করেছে গেরুয়া শিবির, এই মুহুর্তে বিরোধের তালিকায় নয়া সংযোজন মুকুল রায়। বিজেপির ছাতার তলায় ভোট জেতা মুকুল তৃণমূলের ঘরে, দলত্যাগ করেও ছাড়েননি পদ, উল্টে বিজেপি বিধায়ক হিসেবে বসেছেন PAC চেয়ারম্যান পদে।

বাংলা নিয়ে অভিযোগের তালিকা লম্বা, ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত।

ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, আলোচনা ভোট পরের হিংসা নিয়েই
ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, আলোচনা ভোট পরের হিংসা নিয়েই

রাজ্য জুড়ে এই নিয়ে ব্যাপক আন্দোলন করেছে গেরুয়া শিবির। কথা ছিল এর পরেই দলবল নিয়ে রাষ্ট্রপতির কানে খবর তুল্যে যাবেন দিল্লিতে। মমতা শুভেন্দু প্রায় এক সময়ে দিল্লি যাওয়ার কথা ওঠায় ওয়াকিবহাল মহল মনে করেছিল মুখ্যমন্ত্রীকে বাংলার বাইরে গিয়েও চাপে ফেলতে চাইছেন শুভেন্দু।

ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, আলোচনা ভোট পরের হিংসা নিয়েই
ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত, আলোচনা ভোট পরের হিংসা নিয়েই

তবে মুখ্যমন্ত্রীর আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। ফের রাজধানীতে শাহি-শুভেন্দু সাক্ষাত নিয়ে জল্পনা চলছিল ঠিক কী কারণে আচমকা সময়ের আগেই একঝাঁক বিধায়কদের সঙ্গে নিয়ে দেশের রাজধানীতে গেলেন নন্দীগ্রামের বিধায়ক।

তবে সাক্ষাৎ শেষে শুভেন্দু জানিয়েছে, বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়েই কথা হয়েছে উভয়ের, ‘‘বাংলায় এখনও ভোট পরবর্তী হিংসা চলছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীকে তা জানিয়েছি। বিষয়টি উনি দেখছেন। এ ছাড়াও বাংলার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে সে সব সংবাদমাধ্যমে বলতে পারব না।’’ পাশাপাশি রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে তাঁদের।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন