চতুর্থ দফা ভোটের কয়েক ঘণ্টা আগে ভাঙড় থানার আইসি কে সরাল কমিশন। #BREAKING

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চতুর্থ দফা ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। চতুর্থ দফার ভোটের আগে ভাঙড় থানার আইসি শ্যামাপ্রসাদ সাহাকে বদলি করে দিল কমিশন। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল তীর্থঙ্কর গঙ্গোপাধ্যায়কে। রাজ্য পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স এর ইনস্পেকটর পদে কর্মরত ছিলেন তিনি। ভাঙড় থানার আইসি বদলি হয়ে গেলেন ভবানীভবনে। বিধানসভা ভোটের আগে লাগাতার অশান্তি চলেছে ভাঙড়ে। রেহাই পাননি আইএস এফ এর প্রার্থী নওশাদ সিদ্দিকিও।

আরও পড়ুনঃ দলীয় ক্যাম্প ভাঙছে কেন্দ্রীয় বাহিনী! মোদী-শাহকে ট্যাগ করে ভিডিও ট্যুইট তৃণমূলের।

তাঁকে মারধরের অভিযোগ ওঠে পুলিসের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে রেখেছিলেন আব্বাস সিদ্দিকির দলের কয়েক হাজার সমর্থক। শেষপর্যন্ত ভোটের আগের দিন রাতে ভাঙড় থানার আইসি-র বিরুদ্ধে পদক্ষেপ করল কমিশন।
এই ২০২১ এর রাজ্যের ভোটে বাম ও কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চায় সামিল হয়েছে আইএস এফ এর দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কেন্দ্রের প্রার্থী নওশাদ সিদ্দিক, দলের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকির ভাই।

উল্লেখযোগ্য ঘটনা, কয়েক দিন ধরে ভাঙড় ও সন্নিহিত অঞ্চলে উত্তেজনা ও সংঘাতের খবর আসছিল ও পরিস্থিতির অবনতি হচ্ছিলো।‌ বৃহস্পতিবার আব্বাস নিজে এলাকায় প্রচারে এসেছিলেন। আইএস এফ এর অভিযোগ, ভোজেরহাটে তাঁর সভা থেকে ফেরার পথে দলের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালান তৃণমূলকর্মীরা। এরপর থানার সামনে ফের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের বেঁধে যায়। 

অভিযোগ,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিস। লাঠির আঘাতে জখম হন নওশাদ সিদ্দিকি। এরপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিযুক্ত পুলিস অফিসারের অপসারণের দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন কয়েক হাজার আইএস এফ সমর্থক। ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। শেষপর্যন্ত পুলিসের সঙ্গে আইএস এফ এর প্রধান নওশাদ সিদ্দিকির বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন