Mamata Banerjee: আমি এখানে ডবল ডিউটি করছি, ধর্নামঞ্চ থেকে জানালেন মমতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্র সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা এবং গণতন্ত্রের ওপর হামলার অভিযোগে ৩০ ঘণ্টা ধরে ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বিআর আম্বেদকর মূর্তিতে মাল্যদান করে ধর্না শুরু করেছেন মুখ্যমন্ত্রী। যদিও এই ধর্না কর্মসূচি পূর্ব নির্ধারিত। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসব। কিন্তু এদিন স্পষ্ট করে জানালেন, আমি এখানে ডবল ডিউটি করছি।

আরও পড়ুনঃ SSC-TET Scam: নিয়োগ দুর্নীতিতে বিরাট অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, নজরে পর্ষদের প্রাক্তন কর্মী

১২ টা থেকে শুরু হয়েছে ধর্না। বেলা গড়াতেই মাইক হাতে ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমি যেমন মুখ্যমন্ত্রী তেমন আমি পার্টিরও প্রধান। আমি এখানে ডবল ডিউটি পালন করছি। তিনি আরও বলেন, দলের কর্মসূচি। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আমি আছি।  একেবারে সংবিধানকে পেশ নিয়েই ধর্নায় বসলেন তিনি।

48d75ac7 6b6e 4775 b0b3 a8e2791fe07f
আমি এখানে ডবল ডিউটি করছি, স্পষ্ট করলেন মমতা 

একইসঙ্গে এদিন রাতভর চলবে ধর্না। ধর্নামঞ্চে উপ্সথিত হয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা, সুব্রত বক্সি সহ দলের অন্যান্য নেতারাও। রাতভর চলবে এই ধর্না কর্মসূচি। এদিন মমতার ধর্নায় প্রকান্ড একটি গ্যাস সিলিন্ডারের কাটআউট হাতে নিয়ে প্রতিবাদ জানান। সেখানে লেখা, ‘বাহবা নন্দলাল, ১১৪৯ টাকা গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’ যা সিঙ্গুরের সভা থেকে বলেছিলেন মুখ্যমন্ত্রী।

আমি এখানে ডবল ডিউটি করছি, স্পষ্ট করলেন মমতা 

af9d5027 db5d 41fc b301 427e98efc976 1
আমি এখানে ডবল ডিউটি করছি, স্পষ্ট করলেন মমতা 

মূলত যে যে দাবিগুলিকে সামনে রেখে তৃণমূলের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে, তা হল বিজেপি সরকার ন্যায্য পাওনা থেকে বাংলাকে বঞ্চিত করেছে। কেন্দ্রের কাছে রাজ্য সরকারের প্রাপ্য ১ লক্ষ কোটি টাকা। ১০০ দিনের কাজের বকেয়া টাকা, আবাস যোজনার বকেয়া টাকা নিয়েও সরব হয়েছেন তাঁরা। একইসঙ্গে গণতন্ত্রের কন্ঠরোধ ও বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলির ব্যবহার নিয়েও সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন