‘অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হলাম’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে বললেন ঋতুপর্ণা, রঞ্জিত মল্লিক।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হলাম’, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।রবিবার বেলভিউ হাসপাতালে মৃত্যু হয়।সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। অভিনেতার মৃত্যু মানতে পারছেন না অভিনেত্রী ঋতুপর্ণা চট্টোপাধ্যায়।

আরও পড়ুনঃ পূর্ণ মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য। তিন ভুবনের পারে পাড়ি দিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

সৌমিত্র চট্টোপাধ্যায় মৃত্যুতে শোক প্রকাশ করে ঋতুপর্ণা জানিয়েছেন, ‘মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল। সেটে বসে ওনার কাছ থেকে কত কিছু শিখতে পারতাম। দরাজ গলায় কবিতা বলতেন। নক্ষত্রপতন তো বটেই, এত স্মৃতি।’ওনার থেকে কত কিছু শিখতে পারতাম, আর শেখা হবে না’।

‘অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হলাম’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়ানের শোক প্রকাশ করেন অভিনেতা রঞ্জিত মল্লিক বলেন, ‘ ওনার যে কথাটা সবচেয়ে বেশি মনে হয়, তাঁর এত নাম, অ্যাচিভমেন্ট সত্ত্বেও কোনওদিন তাঁর কথাবার্তা, চালচলনে অহঙ্কার দেখিনি।সৌমিত্রদার সঙ্গে ৬-৭টা ছবি করেছি। মানিকবাবুর শাখা-প্রশাখা, তরুণ মজুমদারের চাঁদের বাড়িতে কাজ করেছি।

শটের পরে সহ-অভিনেতাদের জিজ্ঞাসা করতেন, কেমন হল? আমাদের কাছে সেটা লজ্জার ব্যাপার ছিল। দীর্ঘদিনের পরিচয়। খুব কষ্ট হচ্ছে। সৌমিত্রদা, উত্তমদার কাছ থেকে অনেককিছু শেখা যেত’।গত ৬ অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন অভিনেতা।

যখন অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন তিনি করোনা আক্রান্ত ছিলেন। যদিও পরবর্তীকালে করোনা মুক্ত হন অভিনেতা। তবে বেশ কয়েকদিন ধরেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে । তাঁকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। শেষমেষ রবিবার ১২.১৫ নাগাদ মৃত্যুর কাছে হার মানেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর