নজরবন্দি ব্যুরোঃ বর্তমানে সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে গিয়েছে পাকিস্তানের নির্বাচিত সরকার। পরিস্থিতি এতটাই চরম হয়ে ওঠে, যে নিজের সর্বশক্তি দিয়েও প্রধানমন্ত্রীর চেয়ার ধরে রাখতে ব্যর্থ হন ইমরান খান। যারফলে গোটা বিশ্বের কাছে আজ পরিষ্কার হয়ে গিয়েছে সেখানকার আভ্যন্তরীণ পরিস্থিতি। তাই এই পরিস্থিতিতে ভারতকে সন্তুষ্ট রাখতে মরিয়া পাক ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ Calcutta High Court: ইডি অফিসারদের তলব করতে পারবে না পুলিশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্যের।


সেই নিয়েই এবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারম্যান রামিজ রাজা বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তিনি বিতর্কিত কিছু বলতে চাননি। বরং দুই দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ও তিনি যথেষ্ট অবগত। কিন্তু কেন এই মন্তব্য করলেন রাজা? আসলে গত মার্চ মাসে আইপিএল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই তারকা।
তিনি বলেছিলেন, পিসিএলে কোনও নিলাম নেই। রয়েছে ড্রাফট পদ্ধতি। সেইকারনেই আইপিএলের থেকে অনেকটাই পিছিয়ে পাকিস্তানের এই ক্রিকেট লিগ। তবে আর বেশিদিন নয়, এবার পিসিএলের নিয়মে বদল আনার কথাও জানিয়েছিলেন তিনি। সেইসঙ্গে তিনি আরও বলেছিলেন,“দেখব, তখন কে আইপিএলে খেলতে যায়।” যা নিয়ে ক্ষোভের আগুন দেখা দিয়েছিল ক্রিকেট অনুরাগীদের মধ্যে।
ভারতের পরিকাঠামো কেমন তা জানি, মত বদল পিসিবি চেয়ারম্যানের

কিন্তু সময়ের সাথে সাথে বদলে গিয়েছে সমস্ত কিছু। তাই দেশের এই টালমাটাল পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের মন্তব্য থেকে সড়ে দাঁড়ালেন রামিজ রাজা। এবার এক সর্বভারতীয় মাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ড চেয়ারম্যান বলেন, “আমার মন্তব্য একেবারেই ভুলভাবে পরিবেশন করা হয়েছে। ভারতের পরিকাঠামো কেমন তা জানি। আসলে আমাদের একটাই লক্ষ্য, পিএসএল কে আরও উন্নত করে তোলা। আমার শুধু নিলাম পদ্ধতির সূচনা করতে চাই। সেইদিকেই জোর দিচ্ছি। পাশাপাশি ভারত, পাকিস্তান , অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নিয়ে বিশেষ টুর্নামেন্ট চালুর কথাও শোনা যায় তার মুখে।










