“ভুল ভ্যাকসিন দিয়ে আরও মানুষের প্রাণ কেড়ে নিতে চাই না”: ডঃ কৃষ্ণ এলা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  প্রায় ২ কোটি মানুষ করোনা মহামারীর সাথে যুদ্ধ করে চলেছেন, আর এই সংখ্যাটা প্রতিদিন বেড়েই চলেছে। আমাদের দেশেও এর প্রভাব সমপরিমাণ। এখন সবার একটাই প্রশ্ন কবে আসবে ভ্যাকসিন। কবে যাবে করোনা পৃথিবী থেকে। এই ভ্যাকসিন প্রসঙ্গে বলেছেন ভারত বায়োটেকের চেয়ারম্যান ডঃ কৃষ্ণ এলা ।

আরও পড়ুনঃ করোনার দাপটে লাগাম রাজ্যের; ব্যাপক ভাবে বাড়ল সুস্থতার হার। #BreakingNews

সেই ভারত বায়োটেক যারা সম্পূর্ণ ভারতীয় পদ্ধতিতে তৈরি করছে করোনা ভ্যাকসিন। যার নাম ‘কোভ্যাক্সিন’। ডঃ কৃষ্ণর মতে তাড়াহুড়ো করে কোন লাভ নেই, কারণ ভ্যাকসিন তাড়াহুড়ো করে তৈরি হয় না। তার বিভিন্ন দিক পরীক্ষা করে দেখতে হয়। তারপর তা বাজারে আসে। সাবধানতা ও উপযুক্ত পরীক্ষা না করে বাজারে ভ্যাকসিন এলে তা মানুষের ক্ষতি হতে পারে। তিনি জানান “আমাদের উপর এই ভ্যাকসিন দ্রুত তৈরি করার জন্য বড়সড় চাপ আসছে।

কিন্তু আমাদের কাছে সুরক্ষা আর প্রতিষেধকের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভুল ভ্যাকসিন দিয়ে আরও মানুষের প্রাণ কেড়ে নিতে চাই না।” প্রসঙ্গত ভারত সরকার প্রথমে ঘোষণা করা হয়েছিল ১৫ আগস্টের মধ্যে এই ভ্যাকসিনটি বাজারে আসবে। কিন্তু সেটা যে আর সম্ভব নয় তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২২ লক্ষ ৬৮ হাজার ৬৭৬ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ৬০১ জন।এখন পর্যন্ত সুস্থ হয়ে ফিরেছেন ১৫ লক্ষ ৮৩ হাজার ৪৯০ জন মানুষ। আর এখনন পর্যন্ত দেশে করোনাতে মৃত্যু হয়েছে ৪৫ হাজার ২৫৭ জন মানুষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত