নজরবন্দি ব্যুরোঃ করোনার দাপটে লাগাম রাজ্যের; ব্যাপক ভাবে বাড়ল সুস্থতার হার। অবশেষে স্বস্তি। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২৫০০-২৭৫০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।
আরও পড়ুনঃ অ্যাম্বুলেন্সেও বেঁচে ছিলেন সুশান্ত সিং! বিস্ফোরক তথ্যে ইঙ্গিত খুনের।


সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। সাথে পাল্লা দিচ্ছে ব্যাপক মৃত্যুর সংখ্যা, কার্যত মৃত্যু মিছিল চলছে রাজ্যজুড়ে।
আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯০৫ জন। আজকের ২ হাজার ৯০৫ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৫৯। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৬ হাজার ৩১ জন। যা গতকালে থেকে ৩৪৪ জন কমেছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৯ জনের। মৃত ২ হাজার ১০০ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৪১ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২০৮ জন। আজকের ৩ হাজার ২০৮ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭০ হাজার ৩২৮ জন।
করোনার দাপটে লাগাম রাজ্যের। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৬ হাজার ২৯৭ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৩২ হাজার ১৯৬ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১২ হাজার ৫৮০ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৭০ শতাংশ। যা বেড়েছে গতকালের থেকে। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭১.৪৩ শতাংশ। গতকালের থেকে আজ এক ধাক্কায় বেড়েছে রাজ্যের সুস্থতার হার। গতকাল সুস্থতার হার ছিল ৭০.২৪ শতাংশ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন সার্বিক পরিসংখ্যান










