নজরবন্দি ব্যুরোঃ বিজেপির নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র আকার নিল সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে মিছিল এসে উপস্থিত হতেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ শুরু হয়। অ্যালুমিনিয়ামের ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা। সার্ভিস রোড থেকে ইঁট বৃষ্টির সঙ্গে বোমা ছোঁড়ার অভিযোগ।
এমনকি ব্যারিকেডের বাঁশ নিয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। পাল্টা জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। এখনও অবধি একাধিক জায়গায় হামলা চলছে। এরই মধ্যে একাধিক জায়গায় বোমা মারার অভিযোগ উঠেছে। একাধিক বিজেপি কর্মীদের আটক করেছে পুলিশ।

পুলিশ এবং বিজেপির খণ্ডযুদ্ধের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপি কর্মীরা। যদিও এই মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু তাঁকে আটক করা হয়েছে। আটক করা হয়েছে পুলিশের উদ্দেশ্যে একাধিক মন্তব্য করেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, লেডি কিমের পুলিশ পথ আটকেছে। রাজ্যকে নর্থ কোরিয়া বানিয়ে দিয়েছে।
ইঁট বৃষ্টির সঙ্গে বোমা ছোঁড়ার অভিযোগ, কার্যত রণক্ষেত্র সাঁতরাগাছি

পরে মিছিলের নেতৃত্ব দেন সৌমিত্র খাঁ, অশোক দিন্দা সহ দলের অন্যান্য বিধায়করা। সৌমিত্র খাঁ বলেন, আমরা শুধু একটাই কথা বলছি, পশ্চিমবাংলায় চোরেদের রানিকে রক্ষা করতে যেভাবে পুলিশ ভূমিকা নিয়ে তা লজ্জাকর। আমাদের যে বার্তা দেওয়ার ছিল, তা মানুষের মধ্যে পৌঁছে গেছে। বিরোধীদের রোখা যাবে না। এটা সরকার বুঝে গেছে। তাই আজ শুভেন্দু অধিকারীদের আটক করা হয়েছে।



