HS Result: উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, পাশের হার ৮৯.২৫ %

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ ২৪ মে, প্রকাশিত হল ২০২৩ সালের উচ্চ মাধ্যমিকের ফলাফল (West Bengal HS Result 2023)৷ চলতি বছরে ১৪ মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। তা চলেছে ২৭ মার্চ পর্যন্ত। প্রায় দু’মাসের মাথায় ফল প্রকাশ। উচ্চ মাধ্যমিকে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় ১ লক্ষ ১০ হাজার বেশি। এই বছর উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার, তিনি পেয়েছেন ৪৯৬ নম্বর। তাঁর প্রাপ্ত নম্বরের হার ৯৯.২ শতাংশ। দ্বিতীয় স্থানে দু’জন।

উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, পাশের হার ৮৯.২৫ %
শুভ্রাংশু সর্দার

এই বছর উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিলেন ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। ছাত্রদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। ছাত্রীদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

- Advertisement -

উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, পাশের হার ৮৯.২৫ %

উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, পাশের হার ৮৯.২৫ %
উচ্চ মাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু, পাশের হার ৮৯.২৫ %

মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই SMS পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে। এছাড়াও অনলাইনে রেজাল্ট দেখার জন্য একাধিক ওয়েবসাইটের ঘোষণা করেছে সংসদ। http://www.wbchse.wb.gov.in, http://www.wbresults.nic.in, http://www.results.shiksha– এগুলিতে ফলাফল দেখা যাবে।

প্রথমে ওয়েবসাইটটি খুলে West Bengal Higher Secondary Examination Result 2023-এ ক্লিক করতে হবে। এরপর পেজ খুললে রোল নম্বর সহ প্রয়োজনীয় তথ্য লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিট দেখা যাবে। ওয়েবসাইট থেকেই রেজাল্ট ডাউনলোড করা যাবে। এছাড়া, এসএমএস ও মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

 

কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কিভাবে দেখবেন?
কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কিভাবে দেখবেন?

চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। এবার প্রায় সাড়ে ৮ লাখ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গতবারের থেকে এই সংখ্যা ছিল ১ লক্ষেরও বেশি। পরীক্ষা শেষের ৫৮ দিনের মাথায় ফল প্রকাশিত হচ্ছে। শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বুধবার বিদ্যাসাগর ভবন থেকে দুপুর বারোটায় আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।

- Advertisement -

কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, কিভাবে দেখবেন?

প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সাড়ে বারোটা থেকে সংসদের ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা তা দেখতে পারবেন। এদিনই হাতে মার্কশিট ও সার্টিফিকেট পাবেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা। মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকের মার্কশিটেও থাকছে কিউআর কোড। যদিও ৩১ মে স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর