নজরবন্দি ব্যুরোঃ বলিউডের অন্যতম নামজাদা অভিনেতা হৃতিক রোশন। বলিউডে প্রায় দুদশকেরও বেশী সময় কাটিয়ে ফেলেছেন তিনি। ২০০০ সালে ‘কহো না প্যার হ্যায়’ ছবির মাধ্যমে তার কেরিয়ারের শুরু হয়েছিল। এরপর একের পর এক ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
আরও পড়ুনঃ ‘মহানায়ক’ সম্মান সত্যিই কি ‘যোগ্য’ লোকের হাতে উঠল! প্রশ্ন নেটিজেনদের


২৬ বছর বয়েস থেকে তার অভিনয় শুরু এই মুহূর্তে তার বর্তমান বয়েস প্রায় ৫০ এরও বেশী। নিজের অভিনয় থেকে শুরু করে, সুঠাম চেহারা, সুদর্শন মুখ। অনবদ্য নাচের দক্ষতা সব কিছু দিয়েই তিনি এক সময় বলিউড কাপিয়ে ছিলেন তিনি এখন অভিনয় থেকে সরে আসতে চাইছেন?

না অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছে এই কথা বললে ভুল হবে। বরং অভিনয় বাদেও তিনি শিখতে চাইছেন ক্যামেরার নেপথ্যের কাজ। এবার পরিচালনার কাজে যুক্ত হতে চান তিনি। সম্প্রতি একটি বিজ্ঞাপন ভিডিয়ো পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।


অভিনয় জীবন থেকে বিরতি নিতে চান! পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন?
তবে যেই সংস্থার হয়ে তিনি বিজ্ঞাপন পরিচালনা করছেন সেই সংস্থার সঙ্গে তিনি বিগত ২৫ বছর ধরে যুক্ত রয়েছেন। এমনই তথ্য সামনে এসেছে। সেই উপলক্ষেই ওই সংস্থা হৃতিকের ২৫ বছরের পথচলা উদযাপন করছেন।







