Barbie: বলিউডেও এবার বার্বি! বার্বি এবং কেনের চরিত্রে হৃত্বিক-কঙ্গনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি মাসের ২১শে জুলাই মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি বার্বি। যা নিয়ে প্রথম দিকে বহু বিতর্ক থাকলেও পরবর্তীকালে সেই ছবি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। এখন গোটা দুনিয়া গোলাপীতে পরিনত হয়েছে। এখন সাধারন মানুষ থেকে শুরু করে সেটিব্রিটি সবাই এখন বার্বি সাজে সজ্জিত হচ্ছে।

আরও পড়ুনঃ রণবীর এবং আলিয়ার বিয়েটাই ‘ভুয়ো’, সন্তান জন্ম প্রচারের জন্য! বিস্ফোরক কঙ্গনা

চারিদিকে থেকে শুধু ভেসে আসছে ‘‘আই অ্যাম অ্যা বার্বি গার্ল, ইন দ্য বার্বি ওয়ার্লড।’’ এবার নাকি এই জনপ্রিয় ছবিতে অভিনয় করতে দেখা যাবে হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাওইয়াতকে। এই মুহূর্তে সকলের চোখের সামনে রয়েছে ছবির নতুন ট্রেলার। রীতিমত সেই ট্রেলার দর্শকদের মুগ্ধ করেছে।

barbie

তবে আদতে কি তারা সত্যিই বার্বিতে অভিনয় করছেন? না! আসলে AI এবং বার্বি নিয়ে উৎসুক ভক্তরাই এই ট্রেলার তৈরি করেছেন। তবে যতই এটি নকল হোক না কেন। হৃত্বিক-কঙ্গনার অনুরাগীরা কিন্তু তাদের একসঙ্গে কাজ করতে দেখে বেজায় খুশি হয়েছে।

বলিউডেও এবার বার্বি! ভাইরাল ট্রেলার

তবে কেউ কেউ আবার বেজায় চটেছে এই ট্রেলার দেখে। অনেকের মন্তব্য আপনাদের যদি ভারতীয় বার্বি বানানোর এতই শখ, অন্যতম নায়ক বা নায়িকাকে নিয়েও বানাতে পারতেন। তবে আসল বার্বি এই মুহূর্তেও প্রেক্ষাগৃহে রাজ করছে। এখন বহু অনুরাগীরা এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর