kangana-Ranbir: রণবীর এবং আলিয়ার বিয়েটাই ‘ভুয়ো’, সন্তান জন্ম প্রচারের জন্য! বিস্ফোরক কঙ্গনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের সকলের সাথেই যে কঙ্গনার আদায় কাঁচকলায় সম্পর্ক সে কথা কারোরই অজানা নয়। এক এক সময় এক এক অভিনেতা অভিনেত্রীদের নিয়ে তিনি চরাও হন। এবার তার নিশানায় রণবীর সিংহ। সদ্য মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ এর পর থেকেই রীতিমত রাগে ফুঁসছে তিনি।

আরও পড়ুনঃ কালো টাকা কীভাবে সাদা করতেন কালীঘাটের কাকু? নিয়োগ দুর্নীতিতে হদিশ নামী প্রোমোটিং সংস্থার

এই মুহূর্তে অভিনেতা রণবীর এর বিরুদ্ধে তার একাধিক অভিযোগ। তিনি রণবীরের নাম না নিয়ে একের পর এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি ‘সুপারস্টার কপূর’ নাম নিজের সামাজিক মাধ্যমে একের পর এক নিজের অভিযোগ জানায়। তিনি দাবী করেন আলিয়ার বিয়েটাই ‘ভুয়ো’, এমনকি সন্তান জন্ম প্রচারের জন্য!

Kangana Ranaut Ranbir Kapoor

কঙ্গনার কথায় ‘‘বলিউডের সুপারস্টার কপূর, আমার বাড়িতে এসে আমাকে তাঁর সঙ্গে প্রেম করার প্রস্তাব দেন। এমনকি লুকিয়ে লুকিয়ে দেখা করতেও বাধ্য করতেন আমাকে। কিন্তু তিনি কেন এমন করছেন সেই নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, তিনটি ছবিতে প্রস্তাব পেয়ে তিনি বলিউডের এক প্রভাবশালীর মেয়ের সঙ্গে সম্পর্কের যান। কিন্তু তিনি ওকে একটুও ভালবাসেন না।

রণবীর এবং আলিয়ার বিয়েটাই ‘ভুয়ো’, দাবী কঙ্গনার

kangana ranbir

তবে আমার বিষয়টা একদমই ভাল লাগেনি তাই আমি এড়িয়ে যাই। কিন্তু তার পরেও তিনি বিভিন্ন নম্বর থেকে আমার সঙ্গে চ্যাট করা শুরু করেন। আমি সব ক’টা নম্বর এক এক করে ব্লক করে দিই। কিন্তু এর পরেই ঘটে যায় বিপত্তি। দেখি, আমার বিভিন্ন ‘ডিভাইস’ হ্যাক্‌ড হয়ে গিয়েছে। তিনি এর আগে আমার কাছে দাবি করেন, তাঁর বিয়েটা শুধুমাত্র লোক দেখানো, এবং সন্তানও নাকি সেই প্রচারের অঙ্গ।’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর